আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

লেবাননে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ৪০০

লেবাননে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ৪০০


লেবাননের রাজধানী বৈরুতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সরকার বিরোধী বিক্ষোভকারীদের সংঘর্ষে প্রায় ৪০০ লোক আহত হয়েছে। শনিবার রাতে এ সংঘর্ষ ঘটে।

গত তিন মাস ধরে লেবাননে অর্থনৈতিক সংকটের প্রতিবাদে সরকার বিরোধী বিক্ষোভ চলছে। গত বছরের শেষ দিকে বিক্ষোভের মুখে পদত্যাগ করে হারিরি সরকার। দায়িত্ব নেওয়া নতুন সরকার এখনো অর্থনৈতিক সংস্কারের কোনো পরিকল্পনা উপস্থাপন করতে পারে নি। ইতোমধ্যে লেবাননি মুদ্রা পাউন্ডের মান অর্ধেকে নেমে এসেছে, ব্যাংক ব্যবস্থায় রীতিমতো ধস নেমেছে।

শনিবার বিক্ষোভকারীরা ‘ক্ষোভের’ সপ্তাহ পালনের ডাক দিয়েছিল। তারা পার্লামেন্টের দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। এসময় মুখ ঢাকা কিছু বিক্ষোভকারী দাঙ্গা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে। বিক্ষোভকারীদের কিছু অংশ ট্রাফিক চিহ্ন আঁকা খুটি দিয়ে পুলিশের ব্যারিকেড ভাঙ্গারও চেষ্টা করে। এক পর্যায়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে।  সংঘর্ষে আহতের সংখ্যা আগের সব সংখ্যাকে ছাড়িয়ে গেছে। আহত অন্তত ৩৭৭ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে রেডক্রস ও সিভিল ডিফেন্স।


শেয়ার করুন

পাঠকের মতামত