আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

বিজেপি আরো কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে পারে: মোদি

বিজেপি আরো কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে পারে: মোদি


‘আগামী দিনে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে পারে বিজেপি, সেজন্য আমাদের প্রস্তুত থাকতে হবে’, দলের নতুন সর্বভারতীয় সভাপতি হিসেবে জে পি নাড্ডার অভিষেক মঞ্চে দাঁড়িয়ে এ কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তিনি বলেন, ‘আমার দৃঢ় বিশ্বাস, নাড্ডাজির নেতৃত্বে দলের আরো অগ্রগতি হবে’। সোমবার বিজেপি সভাপতি পদে অমিত শাহের স্থলাভিষিক্ত হন জে পি নাড্ডা। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

নরেন্দ্র মোদি বলেন, ‘নাড্ডাজি পুরনো বন্ধু…নাড্ডাজি দলের হয়ে ভালো কাজ করছেন। ওনার দক্ষতায় দল আরো এগোবে। নাড্ডাজির নেতৃত্বে বিজেপি এগোবে। বিজেপি আগামী দিনে অনেক কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে পারে। সেজন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। নাড্ডাজির নেতৃত্বে বিজেপি নতুন দিশা পাবে। ওনার নেতৃত্বে নতুনভাবে এগোবে দল’।

এর আগে টুইটারে জে পি নাড্ডাকে শুভেচ্ছা জানিয়ে মোদি লিখেছেন, ‘নাড্ডাজিকে অনেক শুভেচ্ছা। উনি একজন অনুগত কর্মী। দল গড়ার কাজে বছরের পর বছর ধরে নিয়োজিত উনি। ওনার নম্র স্বভাব সম্পর্কে সবাই অবগত। আমি নিশ্চিত, ওনার নেতৃত্বে দল এক অন্য উচ্চতায় পৌঁছাবে’।

শেয়ার করুন

পাঠকের মতামত