আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

আবার বাধার মুখে ব্রেক্সিট

আবার বাধার মুখে ব্রেক্সিট



ব্রিটিশ সংসদের উচ্চকক্ষ সংশোধনী চেয়ে ব্রেক্সিট বিল নিম্ন কক্ষে ফেরত পাঠানোয় ৩১শে জানুয়ারি ব্রেক্সিট কার্যকর করার লক্ষ্যমাত্রা অনিশ্চিত হয়ে পড়লো। ইইউ নাগরিকদের অধিকার না মানলে সরকার সমস্যায় পড়তে পারে।

গত ডিসেম্বর মাসে আগাম নির্বাচনে বিপুল জয়ের পর সবকিছু বেশ মসৃণভাবেই এগোচ্ছিল। কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন সংসদের উচ্চকক্ষে ব্রেক্সিট আইন অনুমোদন করাতে গিয়ে ধাক্কা খেলেন। সোমবার হাউস অফ লর্ডস ইউরোপীয় ইউনিয়নের বিচ্ছেদ চুক্তির প্রতি সমর্থন জানায়নি। অনুমোদন না করার ক্ষমতা না থাকলেও আইনে সংশোধনী চেয়ে নিম্নকক্ষে ফেরত পাঠানোর ক্ষমতা প্রয়োগ করেছেন সংসদ সদস্যরা।

চলতি মাসের শুরুতেই ব্রিটিশ সংসদের নিম্নকক্ষ ব্রেক্সিট আইন অনুমোদন করেছে। ৩১শে জানুয়ারি ব্রেক্সিট কার্যকর করতে জনসন তার আগেই সব আইনি প্রস্তুতি শেষ করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। নিজস্ব সংখ্যাগরিষ্ঠতা না থাকা সত্ত্বেও হাউস অফ লর্ডসে বাধার আশঙ্কা করেননি জনসন। অথচ ব্রেক্সিটের পরেও ব্রিটেনে বসবাসরত ইইউ নাগরিকদের সে দেশে থাকার অধিকার নিশ্চিত করতে বিরোধী উদারপন্থি দল সোমবার একটি প্রস্তাব পেশ করে। ২৭০ জন সংসদ সদস্য প্রস্তাবের পক্ষে, ২২৯ জন বিপক্ষে ভোট দেন। এই উদ্যোগ শেষ পর্যন্ত সফল হলে ইইউ নাগরিকদের আলাদা করে ব্রিটেনে থাকার অনুমতির জন্য আবেদন করতে হবে না। সরকারের প্রস্তাবিত ডিজিটাল তালিকায় নাম অন্তর্ভুক্তির বদলে তাদের ব্রিটেনে বসবাসের অধিকারের প্রমাণ হিসেবে নথিপত্রও দিতে হবে। শিশু শরণার্থীদের অধিকার নিশ্চিত করতেও উচ্চকক্ষ সোমবার সরকারের বিরুদ্ধে ভোট দিয়েছে।

উচ্চকক্ষের এই কড়া মনোভাবের ফলে জনসন সরকারের পরিকল্পনা অনিশ্চয়তার মুখে পড়লো। নিম্নকক্ষকে আইনের খসড়ায় পরিবর্তনের দাবি বিবেচনা করতে পারে। চলতি সপ্তাহে উচ্চকক্ষে ফেরত পাঠালে নতুন করে আপত্তি দেখা দিতে পারে। সে ক্ষেত্রে আরও বিলম্বের আশঙ্কা উড়িয়ে দেয়া যাচ্ছে না। ৩১শে জানুয়ারি ব্রেক্সিট কার্যকর করার লক্ষ্যমাত্রাও প্রশ্নের মুখে পড়ছে। ব্রিটেনের সংসদের দুই কক্ষে ব্রেক্সিট চুক্তি অনুমোদনের পর ইউরোপীয় পার্লামেন্টেও এই চুক্তি অনুমোদন করাতে হবে। মাত্র ১০ দিনের মধ্যে গোটা প্রক্রিয়া শেষ করা কঠিন হবে।

এদিকে ব্রেক্সিট-পরবর্তী ব্রিটেনকে আকর্ষণীয় করে তুলতে বরিস জনসন আফ্রিকার নেতাদের সামনে এক উজ্জ্বল ভবিষ্যৎ তুলে ধরেন। বিশেষ করে আফ্রিকার অভিবাসীদের জন্য সহজে ভিসা দেবার অঙ্গীকার করেন তিনি। ইইউ অভিবাসীদের অগ্রাধিকারের ব্যবস্থা শেষ হলে ব্রিটেন এ ক্ষেত্রে গোটা অভিবাসন ব্যবস্থা ঢেলে সাজাতে চায়।

শেয়ার করুন

পাঠকের মতামত