আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

দায়িত্ব নিয়েই সোলেইমানি হত্যার বদলার ঘোষণা কুদস প্রধানের

দায়িত্ব নিয়েই সোলেইমানি হত্যার বদলার ঘোষণা কুদস প্রধানের


ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্সের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েই জেনারেল কাসেম সোলেইমানি হত্যার কঠিন বদলা নেবার ঘোষণা দিয়েছেন ইসমাইল কানি। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র কাপুরুষোচিত পথ অবলম্বন করে তাদের নেতাকে হত্যা করেছে। শত্রুদের সাহসীভাবে এর জবাব দেওয়া হবে বলে প্রতিজ্ঞা ব্যক্ত করেছেন তিনি।

জেনারেল কাসেম সোলেইমানির মৃত্যুর পর ইসমাইল কানিকে নতুন কুদস প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এ উপলক্ষে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী এক অনুষ্ঠানের আয়োজন করেছে। সোমবার ওই অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণের সময় সোলেইমানি হত্যার প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দেন ইসমাইল কানি।

তিনি বলেন, তারা (যুক্তরাষ্ট্র) তাকে (সোলেইমানি) কাপুরুষের মতো হত্যা করেছে। কিন্তু আল্লাহর ইচ্ছায় এবং বিশ্বব্যাপী স্বাধীনতাকামীদের চেষ্টায় আমরা তার রক্তের বদলা নেব। আমরা সাহসী পুরুষের মতো করেই তার শত্রুদের আঘাত করব।

গত ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়ে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যা করা হয়।

সিরিয়া এবং ইরাকে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইয়ে বিভিন্ন মিলিশিয়া গ্রুপকে অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে সহায়তা দিয়েছে কুদস বাহিনী। ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় মাশহাদ শহরে ১৯৫০ সালে জন্মগ্রহণ করেন জেনারেল কানি। ১৯৮০ সালে তিনি ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীতে যোগ দেন।

শেয়ার করুন

পাঠকের মতামত