আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

ইরানি ব্যবসায়ীদের ভিসা দেয়া বন্ধ করল আমেরিকা

ইরানি ব্যবসায়ীদের ভিসা দেয়া বন্ধ করল আমেরিকা


মার্কিন সরকার ইরানের ব্যবসায়ী ও পুঁজি বিনিয়োগকারীদেরকে ভিসা দেয়া বা তাদের ভিসা নবায়ন করা বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন অর্থ মন্ত্রণালয় বুধবার দেশটির রাষ্ট্রীয় পত্রিকা ‘ফেডারেল রেজিস্টার’-এ প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ কথা ঘোষণা করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইরানি নাগরিক বা তাদের আত্মীয়-স্বজন এখন থেকে আর আমেরিকার কাছে ই-ওয়ান ও ই-টু ভিসার আবেদন করতে বা এ ধরনের ভিসা নবায়নের আবেদন করতে পারবেন না। বৃহস্পতিবার থেকে এ নির্দেশ কার্যকর হবে।

ইরানি সংবাদমাধ‌্যম পার্সটুডে জানিয়েছে, আমেরিকায় বিদেশি বড় আকারের পুঁজি বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের এই দুই ধরনের ভিসা দেয়া হয়। এই ভিসাপ্রাপ্ত ব্যক্তিরা আমেরিকায় বসবাস করা ও ব্যবসায়িক কার্যক্রম চালানোর সুযোগ পান।

মার্কিন যুক্তরাষ্ট্রে এ ধরনের ভিসা নিয়ে ইতিমধ্যে কত সংখ্যক ইরানি বসবাস করছেন তা স্পষ্ট নয়। তবে সংখ্যাটি অনেক ছোট বলে বার্তা সংস্থা ইরনা জানিয়েছে। একজন ইরানি ছাত্রের ভিসা বাতিল করে তাকে আটকের প্রতিবাদে গত ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বোস্টন লোগান আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিবাদ করেন অভিবাসীদের অধিকার রক্ষার আন্দোলনকারীরা। ওই ঘটনার দুদিন পর ইরানি ব্যবসায়ীদের ভিসা দেয়া বন্ধ করার সিদ্ধান্ত নিল ওয়াশিংটন।

আমেরিকা এই প্রথম ইরানি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে এমন অমানবিক আচরণ করেনি। কিছুদিন আগেও মার্কিন সরকার কোনো ধরনের ব্যাখ্যা না দিয়ে ২০ ইরানি শিক্ষার্থীর ভিসা বাতিল করে দিয়েছিল।

শেয়ার করুন

পাঠকের মতামত