আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

ইরানের হামলায় ‘মৃত্যুশয্যায়’ ১৭ মার্কিন সেনা!

ইরানের হামলায় ‘মৃত্যুশয্যায়’ ১৭ মার্কিন সেনা!

গত ৮ জানুয়ারি ইরাকের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার ঘটনায় ৩৪ সেনা মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন। এদের মধ্যে ১৭ জন এখনও চিকিৎসাধীন অবস্থায় আছেন বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। এই ১৭ জনের অবস্থা আশাঙ্কাজনক। তাদের মৃত্যুও হতে পারে বলে জানিয়েছে একটি সূত্র। তবে এ বিষয়ে নিশ্চিত কোনও তথ্য পাওয়া যায়নি।

পেন্টাগনের এক মুখপাত্র জানিয়েছেন, ১৭ সেনা এখনও চিকিৎসাধীন আছেন। চিকিৎসকরা তাদের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

গত ৩ জানুয়ারি ইরানের কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলেইমানি নিহতের পর ৮ জানুয়ারি ইরাকে অবস্থিত দুটি মার্কিন সামরিক ঘাঁটিতে এক ডজনের বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। সে সময় ইরান দাবি করেছিল এই হামলায় ৮০ মার্কিন সেনা নিহত হয়েছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, এসব হামলায় কোনো আমেরিকান নিহত তো দূরের কথা আহতও হয়নি।

তবে গত সপ্তাহে পেন্টাগন জানায়, হামলার কারণে আঘাতপ্রাপ্ত ১১ মার্কিন সেনা চিকিৎসা নিচ্ছেন। তবে গতকাল শুক্রবার প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র জোনাথন হোফম্যান সাংবাদিকদের বলেন, আঘাতপ্রাপ্ত সেনাদের মধ্যে আটজনকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া আরও নয়জন জার্মানিতে চিকিৎসাধীন রয়েছেন। অপরদিকে ইরাকে ১৬ সেনা এবং কুয়েতে এক সেনা চিকিৎসা নিয়েছেন।

এ বিষয়ে জানতে চাওয়া হলে চলতি সপ্তাহে সুইজারল্যান্ডের দাভোসে বৈশ্বিক অর্থনৈতিক ফোরামে প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের উদ্দেশে বলেন, আমি শুনেছি তাদের মাথাব্যথা এবং আরও কিছু সমস্যা রয়েছে। তবে আমি এটা বলতে পারি যে, এগুলো ততটা গুরুতর

পর্যবেক্ষকরা বলছেন, ইরানের হামলায় কতজন আহত বা নিহত হয়েছে সেটা নিশ্চিত নয়। তবে ইরান এবং যুক্তরাষ্ট্র দুইপক্ষই যে এই সংখ্যাটা নিয়ে মিথ্যাচার করছে সেটার আভাস পাওয়া যাচ্ছে।

শেয়ার করুন

পাঠকের মতামত