আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

আফগানিস্তানে ৮৩ যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত

আফগানিস্তানে ৮৩ যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত


আফগানিস্তানে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে ৮৩ জন যাত্রী ছিলেন। বিমানটি রাজধানী কাবুল থেকে হেরাতে যাচ্ছিল। উড্ডয়নের পর দেশটির উত্তরাঞ্চলীয় গজনি প্রদেশের দেহ ইয়ান নামক জেলায় বিমানটি বিধ্বস্ত হয়।

গজনি প্রদেশের মুখপাত্র আরিফ নুরি বিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করে জানিয়েছেন, বিমানটি স্থানীয় সময় দুপুর সোয়া ১টায় দেহ ইয়ান জেলার একটি পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়েছে।

নুরি আরও জানান, ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটিতে আগুন ধরে যায় এবং পরে বিধ্বস্ত হয়।

টোলো নিউজ জানিয়েছে, বিমানটি তালেবানদের নিয়ন্ত্রণাধীন একটি অঞ্চলে বিধ্বস্ত হয়েছে। তবে তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বিবিসিকে জানিয়েছেন, তারা এখনও বিমানটি খুঁজে পাননি।

প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল বিমানটি আরিয়ানা আফগান এয়ারলাইনের। তবে আরিয়ানা আফগান কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া তাদের সকল বিমান নির্দিষ্ট গন্তব্যে পৌঁছেছে এবং তাদের কোনো বিমান বিধ্বস্ত হয়নি।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী গাইলেন চট্টগ্রামের আঞ্চলিক গান

বিমানটি বিধ্বস্ত হওয়ার পর এখন পর্যন্ত ঘটনাস্থলের সর্বশেষ অবস্থা জানা যায়নি। হতাহতের ব্যাপারটি এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি কোনো সংবাদমাধ্যম কিংবা সরকারি কর্মকর্তা। তবে পাহাড়ী এলাকায় হওয়া ওই বিমান দুর্ঘটনায় অনেকে হতাহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

শেয়ার করুন

পাঠকের মতামত