আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

এবার পশ্চিমবঙ্গেও সিএএ-বিরোধী প্রস্তাব পাশ, বিজেপির বিরোধীতা

এবার পশ্চিমবঙ্গেও সিএএ-বিরোধী প্রস্তাব পাশ, বিজেপির বিরোধীতা



সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) প্রত্যাহার এবং জাতীয় জনসংখ্যা পঞ্জি (এনপিআর), জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) মতো প্রক্রিয়া চালু না করার দাবি তুলে প্রস্তাব পাশ করল ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা। কেরালা, পাঞ্জাব ও রাজস্থানের পর এবার পশ্চিমবঙ্গ রাজ্যে পাশ হল সিএএ-বিরোধী প্রস্তাব।

জানা যায়, পশ্চিমবঙ্গ রাজ্যের পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বিধানসভায় এই প্রস্তাব পেশ করেন। বাম ও কংগ্রেস বিধায়করা এই প্রস্তাবে সংশোধনী আনার পক্ষে বললেও রাজ্য সরকারের পক্ষ থেকে সংশোধনী না আনার জন্য দু’দলের বিধায়কদের কাছে অনুরোধ জানানো হয়। তবে প্রথম থেকেই প্রস্তাবের বিরোধীতা করেছে বিজেপি। শেষমেশ পশ্চিমবঙ্গ বিধানসভায় কণ্ঠভোটে এই প্রস্তাব পাশ হয়ে যায়।

প্রস্তাবে বলা হয়েছে, প্রধানমন্ত্রী জানিয়েছেন যে নাগরিকত্ব আইনের দ্বারা কোনো নাগরিকের নাগরিকত্ব কেড়ে নেয়া হবে না। কিন্তু এই আইনে তার কোনো উল্লেখ নেই। যা নাগরিকদের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি করছে। তাই রাজ্যে সরকারের মাধ্যমে কেন্দ্র সরকারের কাছে দাবি জানানো হচ্ছে যে, সিএএ বাতিল এবং এনপিআর, এনআরসি প্রত্যাহারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। এই প্রস্তাবে আরো বলা হয়েছে, সিএএ-র সাহায্যে ভারতের কেন্দ্রীয় সরকার ধর্মের নামে দেশের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করছে। মানবাধিকারকে ধ্বংস করার প্রচেষ্টা চালাচ্ছে। ফলে পশ্চিমবঙ্গ-সহ দেশের প্রতিটি রাজ্যে চরম অস্থিরতা তৈরি হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ৬ সেপ্টেম্বর জাতীয় নাগরিক পঞ্জির বিরুদ্ধে প্রস্তাব পাশ করেছিল পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভা। সেই প্রস্তাবে বলা হয়েছিল, এনআরসি-র তৈরির নামে বৈধ ভারতীয় নাগরিকদের হয়রানি করা হচ্ছে। এ রাজ্যে কোনো ভাবেই এনআরসি চালু করা যাবে না, সেই প্রস্তাবও গৃহীত হয়েছিল।

শেয়ার করুন

পাঠকের মতামত