আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

চীন থেকে নাগরিকদের দেশে ফেরাবেন না : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

চীন থেকে নাগরিকদের দেশে ফেরাবেন না : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্রাণঘাতী করোনা ভাইরাস আতঙ্কের মধ্যে বিভিন্ন দেশ যেন চীন থেকে তাদের নাগরিকদের দেশে ফিরিয়ে না নেয়, সে ব্যাপারে নির্দেশনা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

করোনা ভাইরাস যেন বিশ্বব্যাপী ছড়িয়ে না পড়ে, সেই লক্ষ্যেই এ ধরনের বার্তা দিয়েছে সংস্থাটি।

ডব্লিউএইচও বলছে, আমরা লক্ষ করেছি, কিছু দেশ নিজেদের নাগরিকদের চীন থেকে প্রত্যাহার করে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। ডব্লিউএইচও সেই সিদ্ধান্তকে সমর্থন করে না। বর্তমান পরিস্থিতিতে আমাদের শান্ত থাকা উচিত এবং অত্যধিক প্রতিক্রিয়া দেখানোর দরকার নেই। মহামারী প্রতিরোধ ও নিয়ন্ত্রণের জন্য চীন সরকারের ক্ষমতায় বিশ্বাস রয়েছে ডব্লিউএইচও'র।

বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) করোনা ভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়া ঠেকাতে চীন সরকারের গৃহীত পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং সে দেশের সরকারের ওপর আস্থার কথা জানিয়েছে।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত একশ ছয় জনের প্রাণহানি ঘটেছে। সারাবিশ্বে সাড়ে চার হাজারের বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। জানা গেছে, ১৭টি দেশে চীনের করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত