আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

চীনের গবেষণাগার থেকে করোনা ভাইরাসের উৎপত্তি

চীনের গবেষণাগার থেকে করোনা ভাইরাসের উৎপত্তি


চীনের উহানের একটি গবেষণাগার থেকে প্রাণঘাতি করোনা ভাইরাসের উৎপত্তি। দেশটির গোপন জৈব অস্ত্র প্রকল্পের কাজ চলছিল ওই গবেষণাগারে। ইসরায়েলের এক জৈব অস্ত্র বিশেষজ্ঞ এ দাবি করেছেন বলে জানিয়েছে ওয়াশিংটন টাইমস।

চলতি সপ্তাহে রেডিও ফ্রি এশিয়া ২০১৫ সালে চীনের সর্বাধুনিক ভাইরাস গবেষণা কেন্দ্র উহান ইনিস্টিটিউট অব ভাইরোলজির উদ্বোধনের টেলিভিশন সংবাদ পুনঃপ্রচার করেছে। এই গবেষণাগারটিই চীনের একমাত্র গবেষণাগার যেটি প্রাণঘাতি ভাইরাস নিয়ে কাজ করতে সক্ষম।

ইসরায়েলের প্রাক্তন সামরিক গোয়েন্দা কর্মকর্তা ড্যানি শোহাম চীনের জৈব যুদ্ধ বিষয়ে পড়াশোনা করেছেন।

তিনি জানান, চীনের গোপন জৈব অস্ত্র নিয়ে গবেষণার সঙ্গে উহান ইনিস্টিটিউট অব ভাইরোলজির সংশ্লিষ্টতা রয়েছে।

শোহাম বলেন, ‘ইনিস্টিটিউটের কয়েকটি গবেষণাগার সম্ভবত চীনা জৈব অস্ত্র গবেষণা ও উন্নয়নে সংশ্লিষ্ট।’

ইসরায়েলের এই সাবেক গোয়েন্দা বলেন, ‘করোনা ভাইরাস (বিশেষ করে সার্স ভাইরাস) নিয়ে এই ইনিস্টিটিউটে গবেষণা হয়েছে এবং সম্ভবত সেখানেই রাখা আছে। বিস্তৃতভাবে সার্স ভাইরাসও চীনের জৈব অস্ত্র গবেষণা প্রকল্পের অংশ এবং কয়েকটি  সংশ্লিষ্ট স্থাপনায় এর পরীক্ষা করা হয়েছে।’

তিনি বলেন, ‘তাত্ত্বিকভাবে ভাইরাস ছিদ্রপথ দিয়ে বের হয়েছে কিংবা অজ্ঞাতসারে কোনো ব্যক্তিকে আক্রমন করেছে যিনি সংশ্লিষ্ট ভবন থেকে বের হয়েছেন। উহান ইনিস্টিউট অব ভাইরোলজিতে এ ধরনের কিছু একটি হয়ে থাকতে পারে। তবে এখনো পর্যন্ত এর স্বপক্ষে প্রমাণ কিংবা এর কোনো ইঙ্গিতও মেলেনি।’

শেয়ার করুন

পাঠকের মতামত