আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

গাজায় হামাসের লক্ষ্যবস্তুতে ইসরাইলের বিমান হামলা

গাজায় হামাসের লক্ষ্যবস্তুতে ইসরাইলের বিমান হামলা


ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের বিভিন্ন লক্ষ্যবস্তুকে নিশানা করে হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। গাজা থেকে রকেট হামলার জবাবে বুধবার এ হামলা চালানো হয়েছে বলে অবৈধ রাষ্ট্রটি দাবি করেছে।

আনাদলু এজেন্সির খবরে বলা হয়, দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে হামাসের সামরিক শাখা ইজ আদ-দ্বিন আল-কাসেম ব্রিগেডের অবস্থান ও আল-বালাহ শহরের কৃষি জমি লক্ষ্যবস্তু বানিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী।

অবৈধ রাষ্ট্রটির যুদ্ধবিমান থেকে এসব এলাকায় রকেট হামলা চালানো হয়েছে। স্থানীয় সূত্রে এ হামলার ঘটনায় হতাহতের নিশ্চিত কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।

ইসরাইলি সেনাবাহিনীর দাবি, গাজা থেকে ইসরাইলে রকেট হামলার প্রতিক্রিয়ায় তারা এ বিমান হামলা চালিয়েছে।

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীর ও গাজা উপত্যকায় বিভিন্ন অজুহাতে হামলা চালিয়ে থাকে দখলদার ইসরাইলি বাহিনী।

প্রসঙ্গত, ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যকার দ্বন্দ্ব-সংঘাত নিরসনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গত ২৮ জানুয়ারি ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ প্রকাশ করেন। ১৮১ পৃষ্ঠার মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনায় জেরুজালেম শহরকে ইসরাইলের অবিভক্ত রাজধানী হিসেবে উল্লেখ করা হয়েছে।

ট্রাম্পের এই পরিকল্পনায় বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত ফিলিস্তিনি শরণার্থীদের তাদের মাতৃভূমিতে ফিরে যাওয়ার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে।

সেই সঙ্গে জর্দান নদীর পশ্চিমতীরের মাত্র ৭০ শতাংশ ভূমি ও গাজা উপত্যকা নিয়ে একটি দুর্বল ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কথা বলা হয়েছে।

ফিলিস্তিনের শাসক ও জনগণ এই কথিত শান্তি পরিকল্পনা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। এই পরিকল্পনার নিন্দা জানিয়ে দেশটিতে চলছে বিক্ষোভ।

শেয়ার করুন

পাঠকের মতামত