আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

ভারত-পাকিস্তানের মধ্যে বন্ধুত্বের উপায় বলে দিলেন আফ্রিদি

ভারত-পাকিস্তানের মধ্যে বন্ধুত্বের উপায় বলে দিলেন আফ্রিদি


দুই দেশের সম্পর্কে উন্নতি হতে পারে। ভারত-পাকিস্তানের মধ্যে যা যা সমস্যা রয়েছে সব মিটে যেতে পারে। রাজনৈতিক অস্থিরতা থেকে শুরু করে মতপার্থক্য, সব মিটতে পারে! কীভাবে! উপায় বলে দিচ্ছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি।

২০২০ এশিয়া কাপ পাকিস্তানে খেলতে যাবে না ভারতীয় দল। জানিয়েছে বিসিসিআই। যার জন্য এশিয়া কাপের আয়োজক হিসাবে পাকিস্তান থাকলেও টুর্নামেন্ট আয়োজন হতে পারে সংযুক্ত আরব আমিরাতে।

তবে আফ্রিদি মনে করেন, ভারতীয় দলের এশিয়া কাপ খেলতে পাকিস্তানে আসা উচিত। তিনি পাকিস্তানের একটি নিউজ চ্যানেলকে সাক্ষাত্কার দিতে গিয়ে বলেছেন, কোহলিরা এখানে এলে আমরা স্বাগত জানাব। পাকিস্তান সব সময় ভারতীয় ক্রিকেটারদের স্বাগত জানানোর জন্য তৈরি। আমরা ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতির জন্য প্রস্তুত। দুই দেশের সম্পর্কের উন্নতি ঘটাতে পারে ক্রিকেট।

কোহলিদের এশিয়া কাপে খেলতে আসার জন্য আমন্ত্রণ জানাতে প্রস্তুত পাকিস্তান। এমনও জানিয়েছেন তিনি। আফ্রিদি বলেন, ‘এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তবে টুর্নামেন্ট যেখানেই হোক না কেন, ক্রিকেট চলতে থাকবে। একমাত্র ক্রিকেটই পারে দুই দেশের মধ্যে বৈরিতা দূর করতে! আমরা সব সময় বন্ধুত্বের হাত বাড়িয়ে রেখেছি। দুই দেশের মধ্যে ক্রিকেটীয় সম্পর্ক গড়ে তোলাটা প্রয়োজন।’

শেয়ার করুন

পাঠকের মতামত