আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

আফগানিস্তনে ‍তুষারধসে নিহত ২১

আফগানিস্তনে ‍তুষারধসে নিহত ২১

আফগানিস্তানের রাজধানী কাবুলে ২০২০ সালের ২২ জানুয়ারির ঠাণ্ডা ও কুয়াশাচ্ছন্ন সকালে সাহায্যের জন্য দাঁড়িয়ে আছেন এক ভিক্ষুক নারী। এ দিন তাপমাত্রা ছিল মাইনাস ৪ ডিগ্রি সেলসিয়াস - সংগৃহীত

আফগানিস্তানের মধ্যাঞ্চলের দাইকুন্ডি প্রদেশে বেশ কয়েকটি তুষারধসের ঘটনায় কমপক্ষে ২১ ব্যক্তি নিহত হয়েছেন বলে শুক্রবার কর্তৃপক্ষ জানিয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মুখপাত্র আহমেদ তামিম আজিমি জানান, বৃহস্পতিবারের এ দুর্ঘটনায় ১০ জন আহত হওয়ার পাশাপাশি সাতজন নিখোঁজ রয়েছেন। নিহত ২১ জনের সবাই দুটি পরিবারের সদস্য জানিয়ে আজিমি আরও বলেন, তুষারধসে কমপক্ষে ৫০টি ঘর ধ্বংস হয়ে গেছে।

তিনি জানান, নিহতের সংখ্যা বাড়তে পারে। ঠান্ডা আবহাওয়া ও প্রতিকূল পরিস্থিতির কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। ওই এলাকার বেশির ভাগ মহাসড়ক ভারী তুষারপাত ও তুষারধসের ভয়ের কারণে কয়েক সপ্তাহ ধরে বন্ধ রয়েছে।

আফগানিস্তানের শীতের মৌসুম কঠোর হয়। দেখা দেয় ভারী তুষারপাত, তুষারধস ও আকস্মিক বন্যা। বৃহস্পতিবারের দুর্ঘটনা মিলিয়ে গত দুই মাসে দেশটিতে তুষারধস ও আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২ জনে। সেই সাথে অনেকে আহত হয়েছেন। আর শীত শুরু হওয়ার পর থেকে আকস্মিক বন্যায় ২ হাজার ৪০০ বাড়ি ভেসে গেছে। সূত্র ; ইউএনবি।


শেয়ার করুন

পাঠকের মতামত