আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

তুরস্কে বাংলাদেশ ও পাকিস্তানের ১৩৫ আটক

তুরস্কে বাংলাদেশ ও পাকিস্তানের ১৩৫ আটক

তুরস্কের ইস্তানবুলে ১৩৫ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। আটককৃতরা বাংলাদেশ ও পাকিস্তানের নাগরিক বলে জানা গেছে।

নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে বুধবার(১২ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

অবৈধ অভিবাসন ও মানবপাচারের বিরুদ্ধে প্রচেষ্টার অংশ হিসেবে বুধবার (১২ ফেব্রুয়ারি) ইস্তানবুলে এক অভিযান পরিচালনা করে পুলিশ। ওই অভিযানেই তাদের আটক করা হয়। পরে আইনি প্রক্রিয়ার জন্য প্রাদেশিক অভিবাসন দফতরে তাদের পাঠানো হয়।

২০১৯ সালে রেকর্ড সংখ্যক চার লাখ ৫৪ হাজার ৬৬২ অবৈধ অভিবাসী বা অভিবাসন প্রত্যাশীকে আটক করে তুরস্ক। এদের মধ্যে প্রায় ৬০ হাজার মানুষকে আটক করা হয় ভূমধ্যসাগর পাড়ি দেয়ার সময়।

এর আগের বছর ২০১৮ সালে দুই লাখ ৬৮ হাজার জনকে আটক করা হয়। ২০১৬ ও ২০১৭ সালে আটক হয় এক লাখ ৭৫ হাজার করে অবৈধ অভিবাসী। তার আগের বছর ২০১৫ সালে এ সংখ্যা ছিল এক লাখ ৪৬ হাজার।

এ ছাড়া মানবপাচারের দায়ে তুরস্কে গত পাঁচ বছরে প্রায় ২৮ হাজার জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত