ইরাকের প্রধানমন্ত্রীর পদত্যাগ
বিভিন্ন দল ও সংগঠনের রাজনৈতিক চাপের মুখে ইরাকের নতুন প্রধানমন্ত্রী মোহাম্মাদ তৌফিক আলাভি পদত্যাগ করেছেন।
রাজনৈতিক সংকটের মুখে এক ভিডিও বার্তায় আলাভি এ তথ্য জানিয়েছেন।
ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করেছেন। ১৫ দিনের মধ্যে অন্য কাউকে এ দায়িত্ব দেওয়ার কথা ঘোষণা দিয়েছেন।
এর আগে আলাভি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর মন্ত্রিসভার সদস্যদের বাছাইয়ের পর পার্লামেন্টের আস্থা অর্জনের চেষ্টা করলেও কোরাম সংকটের কারণে দুইবার ব্যর্থ হন।
News Desk
শেয়ার করুন