আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

রাশিয়ার সংবিধানে যুক্ত হচ্ছে স্রষ্টায় বিশ্বাস, নিষিদ্ধ সমলিঙ্গের বিয়ে

রাশিয়ার সংবিধানে যুক্ত হচ্ছে স্রষ্টায় বিশ্বাস, নিষিদ্ধ সমলিঙ্গের বিয়ে

রাশিয়ান যুগলের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার দৃশ্য - সংগৃহীত

রাশিয়ার সংবিধানে বেশ কিছু পরিবর্তনের প্রস্তাব জমা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। ওই প্রস্তাবে বলা হয়েছে, স্রষ্টায় বিশ্বাসের বিষয়টি নতুনভাবে সংবিধানে যোগ করা হবে এবং সমলিঙ্গে বিয়ের অধিকার রাখা হবে না। সংবিধান সংশোধনের খসড়ায় আরো বলা হয়েছে, স্রষ্টায় বিশ্বাস রয়েছে রাশিয়ার। বিয়ে কেবল একজন পুরুষের সাথে একজন নারীর হবে। প্রস্তাবে বিয়েকে নারী ও পুরুষের ঐক্য হিসেবে বর্ণনা করা হয়েছে।

এ দিকে গির্জার সাথে রুশ প্রেসিডেন্টের সম্পর্কের বিষয়টি সবারই জানা। গির্জার যাজকদের পরামর্শে রাশিয়ার সংবিধানে স্রষ্টায় বিশ্বাসের বিষয়টি নিয়ে এর আগেও সমালোচনা হয়েছে। অনেকেই সমালোচনা করে বলছেন, সংবিধানে এ ধরনের পরিবর্তন নিয়ে আসার ফলে রাশিয়া নিজের অবস্থান থেকে অনেকটাই সরে আসবে।

পুতিন তার ক্ষমতার মেয়াদ শেষের আগেই সংবিধানে আমূল পরিবর্তন আনার লক্ষ্যে সংবিধানে পরিবর্তনের প্রস্তাবটি আনলেন। অবশ্য পুতিন নিজের সমর্থন ও ক্ষমতা বাড়ানোর জন্যই এ ধরনের কৌশল অবলম্বন করছেন বলে মনে করছেন সমালোচকরা। সামনের সপ্তাহে সংবিধানে বিষয়গুলো যুক্ত করার সিদ্ধান্ত পাস হবে।

রাশিয়ার সংবিধান অনুযায়ী, কেউ টানা দুই মেয়াদের বেশি প্রেসিডেন্ট পদে থাকতে পারেন না। ১৯৯৯ সাল থেকে পুতিন চারবার রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন দুইবার। ২০১২ সালে আবার প্রেসিডেন্ট পদে ফিরেই আইনপ্রণেতাদের দিয়ে প্রেসিডেন্টের মেয়াদ চার বছর থেকে বাড়িয়ে ছয় বছর করিয়ে নেন পুতিন।

বর্তমানে পুতিন টানা দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। তার মেয়াদ শেষ হবে ২০২৪ সালে। তাই সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য পুতিন ক্ষমতা ছাড়বেন, নাকি সংবিধানই পরিবর্তন করবেন তা নিয়ে প্রশ্ন দেখা দেয়ার মধ্যেই তিনি সংবিধান পরিবর্তনের প্রস্তাবটি নিয়ে এলেন।

শেয়ার করুন

পাঠকের মতামত