আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে ২৫ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে ২৫ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের টেনেস রাজ্যে টর্নেডোর আঘাতে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্র স্থানীয় সময় মঙ্গলবার এই টর্নেডো আঘাত হানে।

কর্মকর্তারা জানায়, টেনেস রাজ্যে প্রাইমারি ভোটের কয়েক ঘণ্টা আগে এই টর্নেডো আঘাত হানে।টর্নেডোর আঘাতে রাজ্যটিতে প্রায় ১০ হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

টেলিভিশনে সম্প্রচারিত কিছু ছবিতে দেখা যায়, রাজ্যটির অনেক স্থানের ঘর-বাড়ি ধ্বংস হয়েছে। এছাড়া নাশভিলে জন সি টিউন বিমানবন্দরে রাখা কয়েকটি বিমানও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে ঘূর্ণিঝড়ের পর টেনেস রাজ্যে উদ্ধার কাজ পুরোদমে চালানো হচ্ছে। এই বিষয়ে একটি টুইটে টেনেস রাজ্যের গভর্নর বিল লি জানান, সামনের সময়গুলোতে আমরা উদ্ধার কর্মী নিয়োগ করবো। এছাড়া আমাদের যারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য আশ্রয় কেন্দ্রের ব্যবস্থা রয়েছে এবং প্রয়োজনীয় দ্রব্য পাঠাচ্ছি।

টেনেস রাজ্যের মেয়র জন কুপার বলেছেন, প্রায় ৫০টি বিল্ডিং টর্নেডোতে ধ্বসে পড়েছে। এছাড়া আহত ১৫০ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। .

টেনেস রাজ্যের টর্নেডোতে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী শুক্রবার তিনি টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্ত টেনেস রাজ্য পরিদর্শন করবেন।

শেয়ার করুন

পাঠকের মতামত