আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

বাংলায় বাস করা সব বাংলাদেশিই ভারতের নাগরিক : মমতা

বাংলায় বাস করা সব বাংলাদেশিই ভারতের নাগরিক : মমতা


পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, যারা বাংলাদেশ থেকে এদেশে এসেছেন এবং নির্বাচনে ভোট দিয়েছেন তারা ভারতের নাগরিক। তাদের নতুন করে নাগরিকত্বের আবেদন করতে হবে না। গতকাল মঙ্গলবার এমনই দাবি করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। খবর এনডিটিভির

দিল্লিতে সহিংসতায় ৪৮ জনের মৃত্যুর কঠোর সমালোচনা করে মমতা বলেন, ‘পশ্চিমবঙ্গকে আর একটা দিল্লি হতে দেবেন না তিনি। এক জনসভায় তিনি বলেন, যারা বাংলাদেশ থেকে এসেছেন তারা ভারতের নাগরিক। তারা নাগরিকত্ব পেয়ে গেছেন। আপনাদের আর নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে না। আপনারা নির্বাচনে ভোট দিয়েছেন, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে নির্বাচিত করেছেন। এখন ওরা বলছেন আপনারা নাগরিক নন। ওদের বিশ্বাস করবেন না’।

মুখ্যমন্ত্রী আরো দাবি করেন, ‘তিনি রাজ্য থেকে একজনকেই বের হতে দেবেন না। এ রাজ্যে বসবাসকারী কোনো শরণার্থীকে নাগরিকত্ব থেকে বঞ্চিত করা হবে না। দিল্লির সহিংসতা নিয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে তিনি বলেন, ভুলে যাবেন না এটা বাংলা। দিল্লিতে যা হয়েছে, তা এখানে কখনো হতে দেওয়া হবে না। আমরা চাই না বাংলা আরো একটা দিল্লি কিংবা উত্তর প্রদেশ হয়ে উঠুক’। বিজেপি মমতা ব্যানার্জির বিরুদ্ধে ‘মুসলিম তোষণ’ এর অভিযোগ এনেছে। তাদের দাবি, সংখ্যালঘুদের স্বার্থের জন্য তিনি যা করেন তা ‘ভোট ব্যাংকের রাজনীতি’।

শেয়ার করুন

পাঠকের মতামত