আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

করাচিতে পাঁচতলা ভবন ধসে নিহত ১৫

করাচিতে পাঁচতলা ভবন ধসে নিহত ১৫

পাকিস্তানের করাচি শহরের গুলবাহার এলাকায় বৃহস্পতিবার একটি পাঁচতলা আবাসিক ভবন ধসে পড়লে ঘটনাস্থলেই শিশুসহ কমপক্ষে ১৫ জন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৪ জন।

করাচি পুলিশের বরাত দিয়ে এ খবর জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম ডন।

পুলিশ সার্জন ড. কারার আব্বাসি জানান, এ ঘটনায় আহত ২৪ জনকে শহরের আব্বাসি শহীদ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহ উদ্ধার করে একই হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে করাচি পুলিশ ও রেঞ্জার্স ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। ভেঙে পড়া ভবনের ধ্বংসস্তূপে আটকে পড়াদের খুঁজে বের করতে এখনও সেখানে উদ্ধারকাজ চলছে।

করাচির মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ সেখানকার কমিশনারকে উদ্ধার অভিযান নির্বিঘ্ন করার জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন।

এদিকে, করাচির মেয়র ওয়াসিম আক্তার বিষয়টি গুরুত্বসহকারে নিয়ে আহতদের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।

শেয়ার করুন

পাঠকের মতামত