আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

অফিসেই ইন্টার্নের সঙ্গে যৌনতা, কারণ জানালেন বিল ক্লিনটন

অফিসেই ইন্টার্নের সঙ্গে যৌনতা, কারণ জানালেন বিল ক্লিনটন

মার্কিন হোয়াইট হাউজের ইতিহাসে কলঙ্কিত একটি অধ্যায় বিল ক্লিনটন ও মনিকা লিউনস্কির গোপন অভিসার। হোয়াইট হাউজে ইন্টার্ন হিসেবে যোগ দেওয়া মনিকা লিউনস্কির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনে। হোয়াইট হাউজেই জমে ওঠে তাদের প্রেম। ক্লিনটনের অফিসেই বেশ কয়েকবার হয় শারীরিক সম্পর্ক। তবে নিজের অধৈর্যতাকে নিয়ন্ত্রণ করতেই তিনি এমনটা করেছেন বলে জানিয়েছেন বিল ক্লিনটন।

বিল ক্লিনটনের স্ত্রী হিলারি ক্লিনটনের ওপর বানানো চার পর্বের একটি ডকুমেন্টারিতে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমন কথা বলেছেন বলে সংবাদ প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল।

বিল ক্লিনটন বলেন, ‘আমার অধৈর্যতাকে নিয়ন্ত্রণ করতেই বছরের পর বছর আমি ওসব করেছি। ২০ বছর আগের তুলনায় আমি এখন পুরোপুরি আলাদা।’

তিনি হিলারি ক্লিনটনকে কীভাবে এই ব্যাপারটা জানিয়েছিলেন এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমি তার নিকটে যাই, বেডে বসি এবং তার সঙ্গে কথা বলি। কখন, কোথায় কী হয়েছে সব তাকে বলেছি। এটি সত্যি ভয়ঙ্কর। আমি তাকে বলেছি, আমি যা করেছি তার পক্ষে সাফাই গাওয়ার মতো কিছুই নেই, এটি ক্ষমার অযোগ্য।’

এই বিষয়ে হিলারি ক্লিনটন বলেন, ‘আমি পুরোপুরি ভেঙে পড়েছিলাম। আমি বিশ্বাস করতে পারছিলাম না। আমি খুব দুঃখ পেয়েছিলাম এবং আমি সত্যি বিশ্বাস করতে পারছিলাম না।’

হিলারি আরও বলেন, ‘এর চেয়ে বড় ধাক্কা ছিল আমাদের মেয়ে চেলসিয়াকে বিষয়টি জানানো নিয়ে। কীভাবে চেলসিয়ার সঙ্গে কথা বলব বুঝতে পারছিলাম না। এটি সত্যি জঘন্য একটি অভিজ্ঞতা।’

এই কলঙ্ক নিয়ে সর্বশেষ ২০১৮ সালে কথা বলেছিলেন বিল ক্লিনটন। তখন মনিকা লিউনস্কির নিকট ক্ষমা না চাইলেও এই সাক্ষাৎকারের মনিকা লিউনস্কির নিকট ক্ষমা চেয়েছেন বিল ক্লিনটন।

শেয়ার করুন

পাঠকের মতামত