আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী করোনা আক্রান্ত

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী করোনা আক্রান্ত

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী সোফি গ্রেগরি ট্রুডো করোনা ভাইরাসে আক্রান্ত। একইসঙ্গে জাস্টিন ট্রুডোও আক্রান্ত শঙ্কায় স্বেচ্ছায় আইসোলেশনে আছেন।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো বিবৃতিতে সোফি গ্রেগরির শরীরে করোনা ভাইরাস পজেটিভ পাওয়ার কথা জানানো হয়। এর আগে ওই দম্পতি আক্রান্ত শঙ্কায় স্বেচ্ছায় আইসোলেশনে ছিলেন।

সম্প্রতি এক অনুষ্ঠানে যোগ দিতে লন্ডনে গিয়েছিলেন জাস্টিন ট্রুডো ও সোফি গ্রেগরি ট্রুডো। আর সেখান থেকে ফেরার পরই সোফির করোনা ভাইরাসের লক্ষণ দেখা দেয় বলে টুইটে জানান ট্রুডো।

বিবৃতির বরাতে সংবাদ সংস্থা রয়টার্স জানায়, প্রধানমন্ত্রী ভালো আছেন। তার শরীরে ভাইরাসের কোনো উপসর্গ নেই। তারপরও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ডাক্তারের পরামর্শে তিনি ১৪ দিন আলাদা থাকবেন।

এদিকে, বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাসকে বৈশ্বিক মহামারি ঘোষণার পরদিনই আক্রান্ত হয়েছেন সোফি গ্রেগরি। হিসেব অনুযায়ী, দেশটিতে তিনি ১৫৮তম কোভিড-১৯ রোগি। অর্থাৎ তার আগে ভাইরাসটি ছড়িয়েছে আরো ১৫৭ কানাডিয়ানের শরীরে।

বিবৃতিতে নিজের অস্বস্তিকর অনুভূতি জানিয়েছেন সোফি। তবে তিনি খুব দ্রুত সেরে উঠবেন বলে আশা করছেন। কারণ তার সংক্রমণের মাত্রা তুলনামূলক কম।

আইসোলেশনে থাকলেও জাস্টিন ট্রুডো নিজের দায়িত্ব ঠিকই পালন করবেন। এর অংশ হিসেবে শুক্রবার তিনি জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

কানাডায় দশটি প্রদেশের মধ্যে সাতটি আক্রান্ত হলেও এ পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে। তবে মহামারি মোকাবিলায় রয়েছে উপযুক্ত পদক্ষেপ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, গত আড়াই মাসে ভাইরাসটি ছড়িয়েছে বিশ্বের ১১৮টি দেশ ও অঞ্চলে। এ ভাইরাসের প্রভাবে ফ্লুর মতো উপসর্গ নিয়ে যে রোগ হচ্ছে, সেই কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন সোয়া লাখের বেশি মানুষ। আর মৃত হয়েছে চার হাজার ৬০০ এর বেশি মানুষ।

শেয়ার করুন

পাঠকের মতামত