আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

করোনা থেকে সুস্থ হয়েছেন ৭০ হাজার রোগী

করোনা থেকে সুস্থ হয়েছেন ৭০ হাজার রোগী

করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর বিশ্বের প্রায় ৭০ হাজার রোগী সুস্থ হয়েছেন। এমন দাবি করেছে যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের প্রতিবেদনে বলা হয়, গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর এতে আক্রান্ত হয়েছেন বিশ্বের প্রায় এক লাখ ২৭ হাজার মানুষ।এছাড়া এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বিশ্বের প্রায় ৪ হাজার৭শ মানুষ।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের প্রতিবেদনে আরো বলা হয়, মৃতদের মধ্যে বয়স্কদের সংখ্যাই বেশি। আর আক্রান্তদের শরীরে জ্বর এবং সর্দির উপসর্গ পাওয়া গেছে।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, করোনা ভাইরাসে আক্রান্ত খুব গুরুতর না হলে দুই সপ্তাহের মধ্যেই রোগী সুস্থ হয়ে যায়। এছাড়া অবস্থা গুরুতর হলে করোনা ভাইরাস থেকে সেরে উঠতে ছয় সপ্তাহের মতো সময় লাগতে পারে। সর্দি, জ্বর, শুকনো কাশি, শ্বাস কষ্টই করোনায় আক্রান্ত হওয়ার লক্ষণ বলেও জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশ করোনা ভাইরাসে উৎপত্তি হয়। চীনের মূল ভূখণ্ডে কমে এসেছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৮০হাজার ৮১৩ জন। দেশটিতে করোনা ভাইরাসে মারা গেছেন ৩ হাজার ১৭৬ জন।

শেয়ার করুন

পাঠকের মতামত