আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

করোনাভাইরাস ছড়ানোয় যুক্তরাষ্ট্রের হাত আছে: চীনা কর্মকর্তা

করোনাভাইরাস ছড়ানোয় যুক্তরাষ্ট্রের হাত আছে: চীনা কর্মকর্তা


চীনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা দাবি করেছেন, করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পেছনে যুক্তরাষ্ট্রের হাত আছে।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বৃহস্পতিবার টুইটারে এক বিবৃতিতে এ দাবি করেছেন। চীনা সামাজিক যোগাযোগমাধ্যমে করোনাভাইরাস নিয়ে এই ষড়যন্ত্র তত্ত্ব ইতোমধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ধরা পড়ে।

টুইটারে ঝাও যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের পরিচালক ড. রবার্ট রেডফিল্ডের একটি ভিডিও পোস্ট করেছেন। এতে মার্কিন কংগ্রেসে ড. রেডফিল্ডকে বলতে শোনা যায়, কিছু আমেরিকান ইনফ্লুয়েঞ্জাতে মারা গিয়েছিলেন। মৃতদেহ পরীক্ষা করে তাতে কোভিড-১৯ এর অস্তিত্ত্ব পাওয়া গেছে।

ঝাও তার টুইটে ওই সব মৃত ব্যক্তির পরিচয় প্রকাশে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ‘মারা যাওয়া এসব ব্যক্তি হয়তো মার্কিন সামরিক বাহিনীর যারা উহানে এই প্রাদুর্ভাব নিয়ে এসেছেন।’

শেয়ার করুন

পাঠকের মতামত