আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

স্পেনে ৮ বাংলাদেশি করোনায় আক্রান্ত, আতঙ্কে প্রবাসীরা

স্পেনে ৮ বাংলাদেশি করোনায় আক্রান্ত, আতঙ্কে প্রবাসীরা


স্পেনে প্রাণঘাতী করোনাভাইরাসে আট বাংলাদেশি আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

আটজনের মধ্যে তিনজন সিলেটের, ঢাকার দুজন, যশোরের একজন। অপরজনের বাড়ি জানা যায়নি। আটজনই বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন।

এদিকে ঢাকার দুজন স্বামী-স্ত্রীকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

বাংলাদেশি মানবাধিকার সংস্থা ভালিয়েন্তে বাংলার সভাপতি মো. ফজলে এলাহী গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন।

তিনি জানান, আক্রান্তদের তিনজনের বাড়ি সিলেটে, একজনের বয়স ৪৫, আরেকজনের ৪৩ এবং অপরজন নারী ৩৫ বছর বয়সী। তারা দেশটির রাজধানী মাদ্রিদের বাঙালি অধ্যুষিত লাভাপিয়েসে থাকেন।

তবে করোনায় আক্রান্ত অপর দুজন সম্পর্কে স্বামী-স্ত্রী, তাদের অবস্থা আশঙ্কাজনক। তাদের আইসিইউতে রাখা হয়েছে বলে জানা গেছে।

আক্রান্ত স্বামীর বয়স ৩৭ ও স্ত্রীর ২৬। তাদের দুই মাসের একটি বাচ্চাকে হাসপাতাল হেফাজতে রাখা হয়েছে। তারা দেশটির রাজধানী মাদ্রিদের অদূরে কারাবানচলে থাকেন। করোনায় আক্রান্ত অপর দুজনই তরুণ। এরমধ্যে ২৫ বছর বয়সী একজনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। অপরজনের বাড়ির ঠিকানা জানা যায়নি। তারা দুজনই রাজধানী মাদ্রিদে দীর্ঘদিন থেকে বসবাসরত।

দেশটির রাজধানী মাদ্রিদসহ এরইমধ্যে কারোনার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ইতিমধ্যে রাজধানী মাদ্রিদ, বার্সেলোনাসহ বেশ কয়েকটি প্রদেশে শিক্ষাপ্রতিষ্ঠানসহ অফিস আদালত বন্ধ করা হয়েছে।

এমনকি বাঙালি অধ্যুষিত লাভাপিয়েসের বাঙালি পরিচালনাধীন বায়তুল মোকাররম বাংলাদেশ মসজিদে আজকের জুমার নামাজও হয়নি।

যানবাহন ও চলাফেরা নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এমন পরিস্থিতিতে আতঙ্কিত স্প্যানিশ নাগরিকসহ প্রবাসী বাংলাদেশিরা।

প্রসঙ্গত, স্পেনে এখন পর্যন্ত করোনাভাইরাসে ৮৪ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন তিন হাজার ৩ জন। এর মধ্যে ১৮৯ জন সুস্থ হয়েছেন।

শেয়ার করুন

পাঠকের মতামত