আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

করোনায় আক্রান্ত অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী

করোনায় আক্রান্ত অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী


প্রাণঘাতী কভিড-১৯ (করোনাভাইরাস) এ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী পিটার ডুটন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ও সাবেক পুলিশ কর্মকর্তা বর্তমানে কুইন্সল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন।

শুক্রবার এক টুইট বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সকালে ঘুম থেকে ওঠেই গলায় খুসখুস ও শরীরে অতিরিক্ত তাপমাত্রা অনুভব করেন। তৎক্ষণাৎ স্থানীয় স্বাস্থ্য বিভাগের সঙ্গে যোগাযোগ করেন ডুটন।

বৃহস্পতিবার পিটার ডুটনের কাছে সাংবাদিকরা জানতে চেয়েছিলেন, অস্ট্রেলিয়ায় প্রবেশকারী সবাইকে কেন পরীক্ষা করা হচ্ছে না? জবাবে তিনি জানান, প্রত্যেককে পরীক্ষা করা সম্ভব নয়।

গত সপ্তাহে স্বরাষ্ট্রমন্ত্রী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্প ও অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার এর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।

শুক্রবার পর্যন্ত দেশটিতে ১৫৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। করোনায় তিন জন মারা গেছেন।

এর আগে করোনার সংক্রমণ ঠেকাতে পাঁচ শতাধিক মানুষের জনসমাগম নিষিদ্ধ করেছিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিনসন।
এদের মধ্যে রয়েছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা টম হ্যাঙ্কস ও তার স্ত্রী। তারাও কুইন্সল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন।
বিশ্বজুড়ে এ পর্যন্ত অন্তত ১২৭টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে নভেল করোনাভাইরাস। বিশ্বব্যাপী এতে আক্রান্ত হয়েছেন অন্তত ১ লাখ ৩৪ হাজার ৬৭৯ মানুষ, মারা গেছেন ৪ হাজার ৯৭৩ জন। এছাড়া, ৬৯ হাজার ১৪২ রোগী চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে উঠেছেন।

শেয়ার করুন

পাঠকের মতামত