আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

এভারেস্ট অভিযান বন্ধ করলো নেপাল

এভারেস্ট অভিযান বন্ধ করলো নেপাল


সব দেশের জন্য অন-অ্যারাইভাল পর্যটন ভিসা দেওয়া সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে নেপাল সরকার।  পাশাপাশি এভারেস্টসহ সব ধরনের পর্বত আরোহণ অভিযান বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে উচ্চপর্যায়ের কর্মকর্তাদের জরুরি এক সভার পর এমন সিদ্ধান্তের কথা জানানো হয়।  করোনাভাইরাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘বৈশ্বিক মহামারি’ ঘোষণা দেওয়ার এক দিন পর এমন সিদ্ধান্ত এলো।

এ বিষয়ে দেশটির সরকারি এক কর্মকর্তা নাম না প্রকাশ শর্তে জানান, এ সিদ্ধান্ত আগামী ১৪ মার্চ থেকে ৩০ এপ্রিল সময় পর্যন্ত কার্যকর থাকবে।  আর সাময়িক ভিসা স্থগিতের বিষয়টিতে কূটনীতিক ও সরকারি কর্মকর্তারা অন্তর্ভুক্ত নন।

এর আগে বৃহস্পতিবার রাতে নেপালের উপ-প্রধানমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়।  এতে প্রতিরক্ষা মন্ত্রী ঈশ্বর পোখরেল এমন সিদ্ধান্তের কথা জানান।

বৈঠকে ভারত থেকে স্থলপথে আসা ও যাওয়া পর্যটকদের সীমান্তে নিয়ম মেনে কোয়ারেন্টাইনে থাকার বিষয়টি কঠোরভাবে মানার সিদ্ধান্ত হয়।  তবে নেপালে স্কুল-কলেজ বন্ধ রাখার কোনো সিদ্ধান্তের কথা জানানো হয়নি।

এছাড়া জরুরি প্রয়োজনে কোনো বিদেশি নেপাল প্রবেশ করতে চাইলে তিনি করোনামুক্ত বলে দূতাবাসে প্রয়োজনীয় নথিপত্র দেখিয়ে আবেদন করতে পারবেন।  আর স্থলপথে প্রবেশে নেপাল সরকার আপাতত কোনো ভিসা ইস্যু করবে না বলেও সিদ্ধান্ত হয়।

ওই কর্মকর্তার দেওয়া তথ্যানুযায়ী, এভারেস্টের আসন্ন ‘বসন্ত অভিযান’ও বাতিল করা হয়েছে।  সেই সঙ্গে সব ধরনের পর্বত আরোহণ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

নেপাল শেখ খবর পর্যন্ত এক জন কোভিড-১৯ রোগী শনাক্ত করা হয়েছে। তবে ওই রোগী সুস্থ হয়েছেন বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

শেয়ার করুন

পাঠকের মতামত