আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

অবশেষে যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা ঘোষণা ট্রাম্পের

অবশেষে যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা ঘোষণা ট্রাম্পের


অবশেষে প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেইসঙ্গে করোনা মোকাবিলায় ৫০ বিলিয়ন ডলার সহায়তা তহবিলের ঘোষণা দেন তিনি।

শুক্রবার সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ফেডারেল সরকারের পূর্ণ ক্ষমতা প্রকাশের জন্য, আমি সরকারিভাবে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করছি। সেইসঙ্গে তিনি বলেন, করোনার মোকাবিলা করতে ৫০ বিলিয়ন ডলার বিশাল অংকের টাকা।

ট্রাম্প বলেন, আগামী ৮ সপ্তাহ ক্রিটিকাল, আমরা শিখতে পারি এবং এই ভাইরাসকে কোণঠাসা করবো। সেইসঙ্গে ট্রাম্প দেশটির প্রত্যেকটি হাসপাতালকে জরুরি প্রস্তুতি পরিকল্পনা নেয়ার আহ্বান জানান।

করোনায় যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ২ হাজার ৪৫ জন আক্রান্ত হয়েছে। এতে মারা গেছেন ৪১ জন। দেশটির ৩৫ টির বেশি রাজ্যে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস।

গত বছরের ডিসেম্বরের শেষদিকে চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনা ভাইরাসের বিস্তার শুরু হয়। এখন পর্যন্ত বিশ্বের ১২৫ টির বেশি দেশে কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা প্রায় এক লাখ ৩০ হাজারে দাঁড়িয়েছে। মৃত্যু হয়েছে ৫ হাজারের বেশি মানুষের।

ইতোমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) কোভিড-১৯ এর বিস্তারকে বৈশ্বিক মহামারী ঘোষণা করেছে। সূত্র: বিবিসি, এনডিটিভি।

শেয়ার করুন

পাঠকের মতামত