আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

বিশ্বব্যাপী আক্রান্ত দুই লাখ, মৃত্যু আট হাজার ছাড়াল

বিশ্বব্যাপী আক্রান্ত দুই লাখ, মৃত্যু আট হাজার ছাড়াল


বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দুই লাখ ছাড়িয়েছে। আর মৃতের সংখ্যা এখন আট হাজারের বেশি। বাংলাদেশেও প্রথমবারের মতো এক বৃদ্ধ মারা গেছেন। 

বুধবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এই মুহূর্তে বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা দুই লাখ এক হাজার ৫৩০ জন; আর মৃতের সংখ্যা আট হাজার সাতজন।

আক্রান্তের তালিকায় শীর্ষে রয়েছে এই ভাইরাসের উৎসদেশ চীন। চীনে এখন পর্যন্ত ৮১ হাজার ১০২ জনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে। এরপরের অবস্থানে ইতালি; দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩১ হাজার ৫০৬।

গত জানুয়ারি চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম নভেল করোনাভাইরাসের সংক্রমণ ঘটে। চীনে তিন হাজারের বেশি মানুষের মৃত্যু ঘটানোর পর এখন ইউরোপের দেশ ইতালিতে এই ভাইরাস সবচেয়ে ভয়াবহ রূপ নিয়ে দেখা দিয়েছে।

গত ২৪ ঘণ্টায় ইতালিতে ৩৪৫ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে করোনায় আক্রান্ত হয়ে ইতালিতে মৃতের সংখ্যা আড়াই হাজার ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যাও বেড়েছে দাঁড়িয়েছে ৩০ হাজারের বেশি।

এক সপ্তাহ বেশি সময় আগে বাংলাদেশে প্রথম তিনজনের দেহে নভেল করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, তাদের দুজনই এসেছেন ইতালি থেকে। এরপর আরও সাতজনের শরীরে করোনার সংক্রমণ দেখা দেয়। সেই তালিকায় যোগ হয় আরও চারজনের নাম। সবমিলিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা ১৪ জন। আর বুধবার এক বৃদ্ধ মারা গেছেন।

শেয়ার করুন

পাঠকের মতামত