আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

অস্ট্রেলিয়ায় জরুরি অবস্থা

অস্ট্রেলিয়ায় জরুরি অবস্থা


বিশ্বব্যাপী দ্রুত গতিতে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে রুখতে জরুরি অবস্থা জারি করেছে অস্ট্রেলিয়া। বুধবার দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন এই ঘোষণা দেন। তিনি বলেন, মানুষের সুরক্ষায় এই জরুরি অবস্থা জারি করা হয়েছে। পাশাপাশি দেশের নাগরিকদের বিদেশ ভ্রমণের ব্যাপারেও তিনি সতর্ক করেন।

প্রধানমন্ত্রীর ঘোষণায় বলা হয়েছে, সরকার ভাইরাসের বিস্তার রোধের ক্ষেত্রে সচেষ্ট হয়ে কোনো শহর বা এলাকা বন্ধ করে দিতে পারে, কার্ফুও জারি করতে পারে। জরুরি অবস্থার চতুর্থ ধাপে কর্মকর্তারা জানাচ্ছেন, কোনো দেশে ভ্রমণ করবেন না, একশ’র বেশি মানুষ একত্রিত হতে পারবে না।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জানিয়েছেন, অস্ট্রেলিয়ার জীবন বদলে যাচ্ছে। সঙ্গে সমগ্র পৃথিবীও দ্রুত পরিবর্তিত হচ্ছে। প্রতি একশ বছরে এমনটা হয়ে থাকে।

এখন পর্যন্ত অস্ট্রেলিয়ায় করোনায় আক্রান্ত হয়েছেন ৬৩৬ জন এবং নিহত হয়েছেন ৬ জন। অন্যান্য দেশের তুলনায় মৃত্যুর সংখ্যা কম হলেও করোনা ঠেকাতে উদ্বিগ্ন হয়ে উঠেছেন অস্ট্রেলিয়ার কর্মকর্তারা।

চীনের উহান থেকে বিস্তার শুরু করে গত আড়াই মাসে বিশ্বের ১৬৫টিরও বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস (কোভিড-১৯)। চীনে করোনার প্রভাব কিছুটা কমলেও বিশ্বের অন্য কয়েকটি দেশে মহামারি রূপ নিয়েছে। করোনায় বিশ্বব্যাপী মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৯৬১ জন। অপরদিকে ৮৫ হাজার ৬৭৩ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা দুই লাখ ১৯ হাজার ৬৭ জন।

শেয়ার করুন

পাঠকের মতামত