আপডেট :

        তীব্র তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, সপ্তাহ শেষে মিলতে পারে স্বস্তি

        নতুন প্যাকেজিং ফি কার্যকর হলে ক্যালিফোর্নিয়ায় বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        যুক্তরাষ্ট্রে সাইক্লোস্পোরা সংক্রমণ, আক্রান্ত হতে পারেন ৭ হাজার

        বছরে দুইবার ঘড়ির সময় পরিবর্তনের নিয়ম বাতিলের পথে যুক্তরাষ্ট্র

        উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা নিয়ে গবেষণা করা মার্কিন বিজ্ঞানীকে আটক করেছে চীন

        ট্রাম্পের হুমকি: আলোচনায় না ফিরলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা

        আজুসায় দাবানল, ২৫ একর এলাকায় আগুন; বন্ধ হাইওয়ে ৩৯

        ২ বছরের শিশুপুত্রকে হত্যার অভিযোগে মায়ের বিরুদ্ধে হত্যা মামলা

        মৃত সিনেটর লিন্ডসি গ্রাহামের স্থলাভিষিক্ত হলেন তার বোন ডারলাইন গ্রাহাম নরডোন

        মেইনে আইসিই অভিযানে গুলিতে নিহত কলম্বিয়ার নাগরিক, তদন্ত শুরু

        হরমুজ প্রণালিতে দুই ট্যাংকারে হামলার অভিযোগ আমিরাতের, ইরানে নতুন করে মার্কিন হামলা

        মার্কিন আদালতে বাতিল ট্রাম্পের ১.৮ বিলিয়ন ডলারের সমঝোতা

        নবজাতকের সঙ্গে দেখা আর হলো না, সড়ক দুর্ঘটনায় নিহত বাবা

        ‘জুরাসিক পার্ক’খ্যাত অভিনেতা স্যাম নিল আর নেই

        লস এঞ্জেলেসে ডাকাতির চেষ্টায় গুলিতে নিহত ফিটনেস ইনফ্লুয়েন্সার

        চরম গরমে সতর্কবার্তা, দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ১১০ ডিগ্রির পূর্বাভাস

        ইয়েলোস্টোন পার্কে বাইসনের হামলায় বৃদ্ধ আহত, আকাশে ছিটকে পড়ার ভিডিও ভাইরাল

        হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা: নতুন করে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা

        এয়ার ফোর্স ওয়ান নিয়ে প্রতিবেদন, নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের তলব ট্রাম্প প্রশাসনের

        লস এঞ্জেলেসে পানির প্রধান পাইপ ফেটে সড়ক প্লাবিত, যান চলাচল বন্ধ

ক্যালিফোর্নিয়া অবরুদ্ধ, করোনায় মৃত্যুতে চীনকে অতিক্রম করেছে ইতালি

ক্যালিফোর্নিয়া অবরুদ্ধ, করোনায় মৃত্যুতে চীনকে অতিক্রম করেছে ইতালি

করোনায় মৃত্যুতে চীনকে বৃহস্পতিবার অতিক্রম করেছে ইটালি। এদিকে ভাইরাস নিয়ন্ত্রনে ক্যালিফোর্নিয়ায় ৩৯ মিলিয়ন লোক বাড়িতে আটকে রয়েছে। এ যাবত যুক্তরাষ্ট্রের কোন অঞ্চলের মধ্যে ক্যালিফোর্নিয়াতেই সবচেয়ে কঠোর নিয়ন্ত্রন ব্যবস্থা নেয়া হয়েছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন চীন থেকে আগত এই ভাইরাস রোধ করায় যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই যথাযথ ব্যবস্থা গ্রহন করেছে যুক্তরাষ্ট্র।
চীন শুক্রবার জানিয়েছে, আজ দ্বিতীয় দিনের মতো তাদের নিজেদের নাগরিদের কেউ আক্রান্ত হয়নি। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া এই ভাইরাসের উৎপত্তিস্থল দেশটির মধ্যাঞ্চলীয় উহান নগরী। গত ডিসেম্বর মাসে প্রথম সেখানে এই ভাইরাস দেখা দেয়।
তবে, চীনের এই ভাইরাস প্রতিরোধের কার্যক্রম আশার আলো সঞ্চার করেছে। অনেক রাষ্ট্রই তাদের সীমান্ত বন্ধ করে দিয়েছে, লাখো লাখো মানুষকে তাদের বাড়ির ভেতর আবদ্ধ রেখেছে।
এদিকে এই ভাইরাস নিয়ন্ত্রনহীন ভাবে ছড়িয়ে পড়লে সাড়া বিশ্বের লাখো লাখো মানুষের মৃত্যু ঘটবে বলে সতর্ক করেছেন জাতিসংঘ মহাসচিব।
বিশ্ব নেতারা মনে করছেন, শতাব্দির ভয়াবহতম এই মহামারি, যা এখনো নিয়ন্ত্রনের বাইরে রয়েছে, তার ফলে বিশ্ব অর্থনীতিতে যে পরিমান ক্ষতির আশংকা সৃষ্টি তার তার পরিমান প্রায় ট্রিলিয়ন ডলার।
এএফপি সংকলিত এক পরিসংখ্যানে, দেখা যায় ইউরোপে মৃতের সংখ্যা বেড়েছে। ইটালিতে বৃহস্পতিবার আরো ৪২৭ জনের মৃত্যুতে সেখানে এখন মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৪০৫ জন।
চীনে সরকারি ভাবে মোট ৩ হাজার ২৪৫ জনের মৃত্যুর কথা জানা যায়। শ্বাসকষ্টজনিত জটিলতাই ছিল এদের মৃত্যুর প্রধান কারণ এবং মৃতদের অধিকাংশই বয়োজ্যেষ্ঠ।
ফ্রান্সে গত ২৪ ঘন্টায় ১০৮ জনের মৃত্যুর কথা জানা গেছে। এতে করে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭২ জন।
এএফপি’র পরিসংখ্যানে দেখা গেছে, করোনায় বিশ্বজুড়ে মোট মৃতের সংখ্যা আরো বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৮০০ জন। ১৫৮ টি দেশে ছড়িয়ে পড়া এই ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩২ হাজার ৬৫০ জনেরও বেশি।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বৃহস্পতিবার ভাইরাসের সম্ভাব্য ভয়াবহ ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করেছেন।
গুতেরেস বলেন, ‘যদি এই ভাইরাস নিয়ন্ত্রণহীন আগুনের মতো ছড়িয়ে পরে, বিশেষত বিশ্বের অস্থিতিশীল অঞ্চলসমূহে তাহলে লাখ লাখ মানুষের মৃত্যু ঘটবে।’



শেয়ার করুন

পাঠকের মতামত