আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

আফগানিস্তানে সেনা ঘাঁটিতে তালেবান হামলায় নিহত ২৪

আফগানিস্তানে সেনা ঘাঁটিতে তালেবান হামলায় নিহত ২৪


আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের একটি নিরাপত্তা ঘাঁটিতে তালেবানদের হামলায় কমপক্ষে ২৪ জন নিহত হয়েছে।

শুক্রবার ভোরে জাবুল প্রদেশের ঘাঁটিতে ওই হামলায় চালানো হয়। তবে এখনও হামলার দায় কেউ স্বীকার করেনি। খবর দ্যা নিউইয়র্ক টাইমসের।

তালেবানদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গত ২৯ ফেব্রুয়ারি করা শান্তিচুক্তির পর এটাই তালেবানদের প্রথম বড় হামলা।

জাবুল প্রদেশের রাজধানী কালাতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ সদর দফতর লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

প্রদেশের গভর্নর রাহমাতুল্লাহ ইয়ার্মাল বলেন, কিছু অনুপ্রবেশকারী ঘুমন্ত সৈনিকদের ওপর হামলা চালিয়ে ওই হত্যাকাণ্ড ঘটায়।

জাবুল প্রদেশের প্রাদেশিক পরিষদ প্রধান আত জান হক বায়ান বলেন, ‘হামলায় আফগানিস্তানের সেনাবাহিনীর ১৪ সদস্য এবং পুলিশ বাহিনীর ১০ সদস্য প্রাণ হারিয়েছেন।

এ ছাড়া চারজন নিখোঁজ রয়েছে। এই হামলার সঙ্গে তালেবান যোদ্ধাদের যোগসূত্র রয়েছে বলে ধারণা করা হচ্ছে।’

নিহতের সংখ্যা নিশ্চিত করে গভর্নর রাহামতুল্লাহ ইয়ার্মাল বলেন, হামলাকারীরা সেনাবাহিনীর দুটি হামভি যানে হামলা করে পালিয়ে যায়। তাদের সঙ্গে অস্ত্র ও গোলাবারুদ ভর্তি একটি পিকআপও ছিল।

আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আসাদুল্লাহ খালিদ করোনাভাইরাস মোকাবেলায় কাজের সুবিধার্থে তালেবানদের অস্ত্রবিরতি চুক্তির আহ্বান জানানোর একদিন পর ওই হামলা চালানো হলো।

তার মতে, আফগানিস্তানের সেনাবাহিনীর তালেবানদের বিরুদ্ধে আরো আক্রমণাত্মক ব্যবস্থা গ্রহণ করা উচিত।

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হওয়ার পরও তারা একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে।

তালেবান ও আফগান সরকার প্রস্তাবিত বন্দি বিনিময় নিয়ে বিরতিহীন আলোচনা করে চলেছে। যুক্তরাষ্ট্র-তালেবান চুক্তি অনুসারে পাঁচ হাজার তালেবান বন্দি মুক্তি দেয়ার কথা।

তবে দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি মাত্র ১,৫০০ বন্দি মুক্তি দেয়ার ব্যাপারে একমত হয়েছিলেন। বাকি সাড়ে তিন হাজার বন্দি আলোচনা শুরুর পর মুক্তি দেয়া হবে বলে জানিয়েছিলেন।

তালেবানরা সরকারের ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং সরকার চুক্তি মোতাবেক বন্দি মুক্তিও শুরু করেনি।

শেয়ার করুন

পাঠকের মতামত