আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

করোনার প্রভাব : লন্ডনে দ্বিগুণ দামে পণ্য বিক্রি করছেন বাংলাদেশিরা

করোনার প্রভাব : লন্ডনে দ্বিগুণ দামে পণ্য বিক্রি করছেন বাংলাদেশিরা

লন্ডনে করোনা আতঙ্কে প্রবাসী বাংলাদেশি পরিবারগুলো যখন দুশ্চিন্তায় সময় কাটাচ্ছে তখন কিছু সংখ্যক অসাধু বাংলাদেশি দোকান মালিকরা চাল, ডাল, তেল, ডিম, মাছ, মুরগি, ভেড়ার মাংস, গরুর মাংস এবং বাংলাদেশি শাকসবজির মূল্য বৃদ্ধি করে সমালোচনায় এসেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম, টিভি এবং পত্রিকায় তাদের বিরুদ্ধ নিন্দার ঝড় উঠেছে।

অভিযোগ পাওয়া গেছে, এসব বাংলাদেশি দোকানমালিকরা করোনা আতঙ্ককে কাজে লাগিয়ে বেশি লাভের আশায় ক্রেতাদের অতিরিক্ত পণ্য কেনার দোহাই দিয়ে নিত্যপ্রয়োজনীয় পণের দাম বৃদ্ধি করেছে কয়েকগুণ। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে জানা যায়, অসাধু ব্যবসায়ীরা ৩ পাউন্ডের একটি মুরগি বিক্রি করেছেন ২০ পাউন্ডে, প্রতি কেজি ভেড়ার মাংসের দাম ৬-৭ পাউন্ড হলেও বিক্রি হচ্ছে ১৫ পাউন্ডে। এছাড়া ২ পাউন্ডের ডিমের দাম রাখা হচ্ছে ৭ পাউন্ড।

তবে ব্রিটিশ সুপার স্টোরগুলো পণ্যের দাম রাখছে স্বাভাবিক। ফলে প্রতিনিয়ত সুপার স্টোরগুলো খোলা আগেই ক্রেতাদের দীর্ঘ লাইন পড়ছে। ক্রেতাদের অতিরিক্ত পরিমাণ পণ্য কেনার চাহিদা থাকলেও ব্রিটিশ সুপার স্টোরগুলো জনপ্রতি নির্দিষ্ট পরিমাণের বেশি পণ্য বিক্র করছেন না। ফলে বেশিসংখক ক্রেতা তাদের নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে সেখানে যাচ্ছেন।

জানা গেছে, কিছু স্বার্থপর ক্রেতা প্রয়োজনের তুলনায় কয়েকগুণ বেশি খাবার মজুত করে রাখায় বাজারে সাময়িকভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঘাটতি দেখা দিয়েছে। যে পরিবারের ২০ কেজি চালে ১ মাস চলে, তারা কিনছেন ২০০ কেজি। এ ছাড়া মাছ, মাংস, তেল, ডালও কিনছেন কয়েক মাসের জন্য।

এর আগে শনিবার ডাউনিং স্ট্রিটে এক সংবাদ সম্মেলনে যুক্তরাজ্যর খাদ্য ও পরিবেশ মন্ত্রী জর্জ ইউসটিস বলেছেন, ব্রিটেনে প্রচুর খাবার মজুত রয়েছে এবং তা এখনই শেষ হবে না। সুতরাং, ক্রেতাদের উচিত শান্ত হওয়া।

এনএইচ ইংল্যান্ডের ন্যাশনাল মেডিকেল ডিরেক্টর স্টিপেন পয়িস বলেছেন, এই কঠিন সময়ে আমরা যারা অতিরিক্ত পণ্য মজুত করে জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছি, এজন্য আমাদের লজ্জা পাওয়া উচিত।

যুক্তরাজ্যে শনিবার নতুন করে আরও এক হাজার ৩৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর এর ফলে যুক্তরাজ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা গিয়ে দাঁড়াল পাঁচ হাজার ১৮ জনে। শনিবার হয়েছে ৫৬ জনের এবং সর্বমোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৩৩ জনে। পাশাপাশি দেশটির ২০ জন রোগীর অবস্থা আশঙ্কাজনক। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৩ জন।


শেয়ার করুন

পাঠকের মতামত