আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

ইতালিতে প্রতি দুই মিনিটে একজনের মৃত্যু

ইতালিতে প্রতি দুই মিনিটে একজনের মৃত্যু

প্রাণঘাতী করোনাভাইরাসে প্রকোপে গোটা বিশ্বই যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মারা গেছে ১৩ হাজার ৬৭ জন। সবচেয়ে বেশি মৃত্যুর তালিকায় ইউরোপের দেশ ইতালি। করোনায় যেন ধ্বংসলীলায় পরিণত হয়েছে দেশটি। প্রতি দুই মিনিটে সেখানে একজন করে রোগী মারা যাচ্ছেন। প্রতিদিন এরা নিজেরাই নিজেদের মৃত্যুর রেকর্ড ভাঙছে। ব্রিটিশ ডেইলি মিররের খবরে এমন তথ্য জানা গেছে।

শনিবার কোভিড-১৯ রোগে আক্রান্তে হয়ে ৭৯৩ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা বেড়ে যাওয়ার ভয়াবহ দৃষ্টান্ত হচ্ছে এই সংখ্যা। এতে গড়ে প্রতি ঘণ্টায় ৩৩ জনের মৃত্যু হচ্ছে।
ইতালিতে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে এ পর্যন্ত চার হাজার ৮২৫ রোগী মারা গেছেন। গত বছরের শেষ দিনে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে এই ভাইরাসের উদ্ভব ঘটে।

ইতালিতে শনিবার পর্যন্ত সর্বমোট ৫৩ হাজার ৫৭৮ জন আক্রান্ত হয়েছেন। শুক্রবারে যে সংখ্যাটা ছিল ৪৭ হাজার ২১ জন।

শেয়ার করুন

পাঠকের মতামত