আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

করোনাভাইরাস: যুক্তরাষ্ট্রে ৮১ হাজার মানুষ মারা যাওয়ার আশঙ্কা গবেষকদের

করোনাভাইরাস: যুক্তরাষ্ট্রে ৮১ হাজার মানুষ মারা যাওয়ার আশঙ্কা গবেষকদের

মহামারি করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে আগামী চার মাসে অন্তত ৮১ হাজার মানুষের মৃত‌্যু হতে পারে। আর জুনের আগে ভাইরাসটির প্রকোপ নাও কমতে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইউনির্ভাসিটি অব ওয়াশিংটন স্কুল অব মেডিসিনের এক দল গবেষক।

বিভিন্ন তথ‌্য-উপাত্ত বিশ্লেষণ করে তারা এ আশঙ্কার কথা জানিয়েছেন।

গবেষকদের মতে, আগামী এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রজুড়ে কোভিড-১৯ রোগীর সংখ‌্যা ব‌্যাপক হারে বৃদ্ধি পাবে। এর মধ‌্যে কোনো কোনো রাজ‌্যে ওই মাসের শেষ দিকে রোগী বাড়তে পারে। জুলাইয়ের শেষ দিক পর্যন্ত এ ভাইরাসের কারণে কোনো কোনো রাজ‌্য থেকে মারা যাওয়ার খবর আসতে পারে। তবে মারা গেলেও জুনের শেষ দিকে সে সংখ‌্যা দিনে ১০ এর নিচে নেমে যেতে পারে।

সরকারি তথ‌্য, হাসপাতাল এবং অন‌্যান সূত্র থেকে পাওয়া তথ‌্য থেকে গবেষকরা ধারণা করছেন, ভাইরাসটিতে যুক্তরাষ্ট্রে কম বেশি হলে মৃত‌্যুর সংখ‌্যা ৩৮ হাজার থেকে এক লাখ ৬২ হাজার পর্যন্ত হতে পারে।

এদিকে করোনা সংক্রমণ বিস্তারে ইতালিকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র।  দেশটিতে শেষ খবর পাওয়া পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৮৫ হাজারের বেশি। ইতালিতে সে সংখ‌্যা ৮০ হাজার ৫৮৯ জন।

বিশ্বের ১৯৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শেষ খবর পাওয়া পর্যন্ত মারা গেছেন ২৪ হাজারের বেশি মানুষ। আক্রান্ত হয়েছেন সোয়া পাঁচ লাখের বেশি মানুষ। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় সোয়া এক লাখ মানুষ।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত