আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

        এআই নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিউজমের, উন্নত মডেলে ‘কিল সুইচ’ তৈরির উদ্যোগ

        সান ফার্নান্দো ভ্যালিতে মেট্রো বাসসহ ৩ গাড়ির সংঘর্ষ, আহত ৭

        চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কয়েক মাস আগে, এবার আদালত ভবনেই মিলল মিসৌরির প্রসিকিউটরের মরদেহ

        বাড়িতে অস্ত্র, মাদক ও ভয়ংকর ভিডিও—ফিলাডেলফিয়ায় নিখোঁজ ৫ নারীকে নিয়ে পুলিশের উদ্বেগ

        ‘সন্তানদের হত্যার বিষয়ে আমার কোনো সন্দেহই ছিল না’: লিন্ডসে ক্ল্যান্সির মামলার জুরি

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

করোনা থেকে সুস্থ হলেন কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোর স্ত্রী

করোনা থেকে সুস্থ হলেন কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোর স্ত্রী

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী শনিবার জানিয়েছেন, তিনি কোভিড-১৯ (করোনাভাইরাস) রোগ থেকে সুস্থতা লাভ করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে ট্রুডোর স্ত্রী সোফি গ্রেগোয়ের ট্রুডো বলেন, ‘আমি আগের চেয়ে অনেক বেশি ভালো অনুভব করছি। আমি আমার চিকিৎসক ও অটোয়া জনস্বাস্থ্যের কাছ থেকেও ছাড়পত্র পেয়েছি।’

এর আগে গত ১২ মার্চ ট্রুডোর কার্যালয় ঘোষণা করেছিল যে, লন্ডন ভ্রমণ থেকে ফিরে এসে অসুস্থ হয়ে পড়েন তার স্ত্রী । করোনাভাইরাসের পরীক্ষা করে সোফি গ্রেগোয়ের ট্রুডোর পজিটিভ ফলাফল পাওয়া যায়। প্রধানমন্ত্রী ট্রুডো ও তার পরিবার সে সময় থেকেই হোম কোয়ারেন্টাইনে ছিলেন। তবে ট্রুডো ও তাদের তিন সন্তানের শরীরে করোনার কোনো লক্ষণ দেখা যায়নি।

শনিবার ট্রুডো বলেন, ‘বর্তমানে আমার স্ত্রীর অবস্থা বেশ ভালো। আমি হৃদয়ের গভীর থেকে প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই যারা আমাদের প্রতি শুভকামনা জানিয়েছেন। এই মুহুর্তে যারাই এই রোগে ভুগছেন তাদের প্রতি ভালোবাসা জানাচ্ছি ও দ্রুত সুস্থতা কামনা করছি।’

প্রধানমন্ত্রী ঘরে বসে কাজ করার জন্য কানাডিয়ানদের পরামর্শ দিয়ে বলেন, ‘আমি ঘরে বসেই কাজ চালিয়ে যাব। যাদেরকে ঘরে থেকে কাজ করার নির্দেশ দেয়া হয়েছে তারা আমাকে দেখে অনুপ্রেরণা পাবে।’

উল্লেখ্য, কানাডায় এ পর্যন্ত ৫ হাজার ৬১৬ জনের বেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৬১ জন মারা গেছেন ও প্রায় ৪৪৫ জন সুস্থ হয়েছেন।


এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত