আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

        এআই নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিউজমের, উন্নত মডেলে ‘কিল সুইচ’ তৈরির উদ্যোগ

        সান ফার্নান্দো ভ্যালিতে মেট্রো বাসসহ ৩ গাড়ির সংঘর্ষ, আহত ৭

        চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কয়েক মাস আগে, এবার আদালত ভবনেই মিলল মিসৌরির প্রসিকিউটরের মরদেহ

        বাড়িতে অস্ত্র, মাদক ও ভয়ংকর ভিডিও—ফিলাডেলফিয়ায় নিখোঁজ ৫ নারীকে নিয়ে পুলিশের উদ্বেগ

        ‘সন্তানদের হত্যার বিষয়ে আমার কোনো সন্দেহই ছিল না’: লিন্ডসে ক্ল্যান্সির মামলার জুরি

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

কিছু মানুষ মারা যাবেই: বলসোনারো

কিছু মানুষ মারা যাবেই: বলসোনারো

ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। ছবি: সংগৃহীত

ব্রাজিলের অর্থনৈতিক কেন্দ্র সাও পাউলো শহরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা নিয়ে সন্দেহ প্রকাশ করে দেশটির প্রেসিডেন্ট জাইর বলসোনারো অভিযোগ করেন, রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য এসব সংখ্যা বাড়িয়ে বলছেন স্টেট গভর্নররা।

শনিবার (২৮ মার্চ) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

এর আগে ব্রাজিলের গভর্নররা অভিযোগ করেন, করোনা ভাইরাসের বিস্তার রোধে সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যবস্থা না করে অর্থনীতি সুরক্ষাকে অগ্রাধিকার দিচ্ছেন বলসোনারো।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের উপদেশ অনুযায়ী, দেশটির ২৬টি রাজ্যে কম প্রয়োজনীয় বাণিজ্যিক কার্যক্রম ও সেবা বন্ধ করেছেন সংশ্লিষ্ট গভর্নররা।

শুক্রবার (২৭ মার্চ) টেলিভিশনের এক সাক্ষাৎকারে বলসোনারো বলেন, ‘আমি দুঃখিত। কিছু মানুষ মারা যাবেই। তারা মারা যাবে, এটাই জীবন। সড়ক দুর্ঘটনায় কারো মৃত্যু হলে আপনি নিশ্চয়ই গাড়ির কারখানা বন্ধ করে দেবেন না।’

বলসোনারো বলেন, ব্রাজিলের অর্থনৈতিক শক্তি সাও পাউলোতে মৃত্যুর সংখ্যা ‘অতিরিক্ত’ মনে হচ্ছে।

সাউ পাউলোতেই করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। সেখানে এখন পর্যন্ত ১ হাজার ২২৩ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন এবং মারা গেছেন ৬৮ জন।

বলসোনারো বলেন, ‘সেখানে কী হচ্ছে তা খতিয়ে দেখতে হবে এবং রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য সংখ্যার খেলা চলবে না।’

এদিকে শুক্রবার সকালে সাও পাউলোর গভর্নর জোয়াও দোরিয়া অভিযোগ করেন, টেলিভিশনে ‘ব্রাজিল ক্যান নট স্টপ’ স্লোগান সংবলিত বিজ্ঞাপন দিয়ে বিধিনিষেধের সমালোচনা করে ভুল তথ্য ছড়াচ্ছেন বলসোনারো।

ইতালিতে কোভিড-১৯ রোগী ও মৃতের সংখ্যা বাড়ার আগে একই ধরনের স্লোগান দিয়ে প্রচারণা চালিয়েছিল মিলান।

এলএবাংলাটাইমস/এম/এইচ/টি

শেয়ার করুন

পাঠকের মতামত