আপডেট :

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

করোনা সংকটের মধ্যেই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ উ. কোরিয়ার

করোনা সংকটের মধ্যেই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ উ. কোরিয়ার

প্রতীকী ছবি

করোনা ভাইরাস সংক্রমণের (কোভিড-১৯) পরিপ্রেক্ষিতে বিশ্বব্যাপী সংকটময় পরিস্থিতির মধ্যেই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া।

রোববার (২৯ মার্চ) দক্ষিণ কোরিয়া ও জাপানের প্রতিরক্ষা সূত্রে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফসের এক বিবৃতিতে জানানো হয়, রোববার উত্তর কোরিয়ার পূর্বাঞ্চলীয় ওনসান থেকে দু’টি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়, যা ৩০ কিলোমিটার উচ্চতায় ২৩০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে জাপান সাগরে পড়ে।

বিবৃতিতে আরও জানানো হয়, কোভিড-১৯ পরিস্থিতিতে সমগ্র বিশ্ব যে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, তাতে উত্তর কোরিয়ার এমন সামরিক তৎপরতা অসঙ্গত।

অনতিবিলম্বে উত্তর কোরিয়াকে এ সামরিক তৎপরতা বন্ধের জন্য বিবৃতিতে আহ্বান জানানো হয়।

অপরদিকে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে জানিয়েছে, উৎক্ষেপিত ক্ষেপণাস্ত্র জাপানের সীমানায় আঘাত করেনি।

বিবৃতিতে জানানো হয়, উত্তর কোরিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ জাপানসহ সমগ্র আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য গুরুতর সমস্যা তৈরি করেছে।

এদিকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়ে উত্তর কোরিয়ার এখন পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি।


এলএবাংলাটাইমস/এম/এইচ/টি

শেয়ার করুন

পাঠকের মতামত