আপডেট :

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

ব্রিটেনে একদিনে সর্বোচ্চ প্রাণহানি, ২৪ ঘণ্টায় ২৪ শতাংশ বৃদ্ধি

ব্রিটেনে একদিনে সর্বোচ্চ প্রাণহানি, ২৪ ঘণ্টায় ২৪ শতাংশ বৃদ্ধি

প্রতীকী ছবি

ব্রিটেনে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত আরও ৫৬৯ জন মারা গেছেন। যা এই মহামারি শুরু হওয়ার পর থেকে একদিনে সর্বোচ্চ। এ নিয়ে দেশটিতে করোনায় মোট ২ হাজার ৯২১ জনের প্রাণহানি ঘটল।

দেশটির স্বাস্থ্যবিভাগের বরাত দিয়ে রয়টার্স বলছে, গত ২৪ ঘণ্টায় ব্রিটেনে ৫৬৯ জন মারা গেছেন। যা গতকালের (১ এপ্রিল) তুলনায় ২৪ শতাংশ বেশি। এছাড়া দেশটিতে এখন পর্যন্ত এক লাখ ৬৩ হাজার ১৯৪ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে ৩৩ হাজার ৭১৮ জনের শরীরে করোনার উপস্থিতি ধরা পড়েছে।

এর আগে, বুধবার দেশটিতে করোনায় মারা যান অন্তত ৫৬৩ জন এবং নতুন করে ৪ হাজার ৩৫২ জন করোনায় আক্রান্ত হন। দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসনের শরীরে এখনও করোনার মৃদু উপসর্গ আছে বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান। শুক্রবার আইসোলেশন থেকে বের হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন মুখপাত্র বলেছেন, জনসনের শরীরে এখনও মৃদু উপসর্গ আছে। গত ছয়দিন ধরে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি। শুক্রবারও তার শরীরের তাপমাত্রা না কমলে আইসোলেশনের সময় আরও বাড়তে পারে।

ব্রিটিশ এই প্রধানমন্ত্রী ছাড়াও দেশটির মন্ত্রিসভার আরও তিন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। দেশটির প্রতিরক্ষামন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এবং স্কটিশ মন্ত্রী করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে গেছেন।

এর আগে ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স চার্লস করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে যান। বুধবার দেশটির গণমাধ্যমের খবরে জানানো হয়, প্রিন্স চার্লস করোনামুক্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন।

অন্যদিকে, দেশটির অন্তত ৭০ জন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়ে লন্ডনের গ্রেট অর্মন্ড স্ট্রিট হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এলএবাংলাটাইমস/এম/এইচ/টি

শেয়ার করুন

পাঠকের মতামত