আপডেট :

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

বিশ্বব্যাপী মৃত্যু ৫০ হাজার ছাড়াল

বিশ্বব্যাপী মৃত্যু ৫০ হাজার ছাড়াল

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে এখন পর্যন্ত বিশ্বে ৫০ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। আক্রান্ত ৯ লাখ ছাড়িয়েছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারস এ তথ্য জানায়।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে সংস্থাটির ওয়েবসাইটে দেখা যায়, বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯ লাখ ৮৬ হাজার ৭৭৫ জন। আর প্রাণ হারিয়েছেন ৫০ হাজার ৪৪১ জন। সুস্থ হয়েছেন দুই লাখ ৬ হাজার তিনশ ৭২ জন।

অপরদিকে জনস হপকিনস ইউনিভার্সিটি জানায়, বিশ্বজুড়ে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ৪৯ হাজার ছাড়িয়েছে।

এদিকে করোনা ভাইরাসের সংক্রমণে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে আরও ১৮ জন বাংলাদেশি মারা গেছেন। এ নিয়ে দেশটিতে অন্তত ৫৬ জন বাংলাদেশি মারা গেলেন।

এছাড়া যুক্তরাজ্যে নতুন করে আটজন বাংলাদেশির মৃত্যুর ফলে সেখানে বাংলাদেশির মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ জন। এ পর্যন্ত ৯টি দেশে অন্তত ৮৬ জন বাংলাদেশি মারা গেছেন।

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ছাড়া সৌদি আরবে তিনজন, ইতালি ও কাতারে দুইজন করে এবং স্পেন, সুইডেন, লিবিয়া ও গাম্বিয়ায় একজন করে বাংলাদেশি মারা গেছেন।

এদিকে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরো দুইজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য আইইডিসিআর। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ জনে। মারা গেছে ছয়জন।


এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত