আপডেট :

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

করোনায় চীনে আক্রান্ত-মৃতের হিসাব মিথ্যা: মার্কিন রাজনীতিকের দাবি

করোনায় চীনে আক্রান্ত-মৃতের হিসাব মিথ্যা: মার্কিন রাজনীতিকের দাবি

করোনাভাইরাসে কতজন আক্রান্ত হয়েছে, কতজন মারা গিয়েছে সে সম্পর্কে চীন প্রশাসন যে তথ্য দিয়েছে, তা সঠিক নয় দাবি করলেন ভারতীয় আমেরিকান রাজনীতিক নিকি হ্যালি। কয়েকটি মিডিয়ার রিপোর্ট, বেইজিংয়ের প্রকাশিত তথ্য বিশ্বাস না করতে হোয়াইট হাউজকে পরামর্শ দিয়েছে সিআইএ।

গত বুধবার যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, চীনে আক্রান্ত-মৃতের সংখ্যা তিনি বিশ্বাস করেন না। এবার তার সঙ্গে সায় দিলেন জাতিসংঘের সাবেক মার্কিন রাষ্ট্রদূত হ্যালি। বৃহস্পতিবার টুইটারে তিনি লিখেছেন, ‘প্রায় দেড়শ কোটি জনগণের দেশ চীনে এখন পর্যন্ত মাত্র ৮২ হাজার মানুষ করোনায় আক্রান্ত এবং মৃত্যু ৩,৩০০ জনের। এটা কোনোভাবেই সঠিক নয়।’

চীনের তুলনায় যুক্তরাষ্ট্রে আক্রান্ত আর মৃতের সংখ্যা দ্বিগুণ। বৃহস্পতিবার পর্যন্ত দেশটিতে সংক্রমনের সংখ্যা বেড়ে ২ লাখ ৪৫ হাজার আর মৃত্যু ঠেকেছে ছয় হাজারে। অথচ চীনেই শুরু হয়েছিল করোনার প্রাদুর্ভাব। স্বাধীনভাবে চীনে আক্রান্ত ও মৃতের সংখ্যা নির্ধারণে সিআইএ তদন্ত চালাবে জানিয়ে হ্যালি বলেছেন, ‘ভাইরাসকে মোকাবিলায় বিশ্বের অন্য দেশগুলো সাহায্য করার পরিবর্তে চীন তাদের সুখ্যাতি রক্ষায় বেশি নজর দিচ্ছে, অথচ তাদের দেশেই শুরু হয়েছিল ভাইরাসটির সংক্রমণ।’

নিউ ইয়র্ক টাইমস এনিয়ে একটি রিপোর্টে লিখেছে, চীনে ভাইরাস সংক্রমণের সঠিক সংখ্যা জানতে তদন্ত করছে সিআইএ। চীনের সরকারি তথ্যকে বাতিল করে ওই তথ্যটিই আসল মানবে যুক্তরাষ্ট্র।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের (এনএইচসি) তথ্য অনুযায়ী কোভিড-১৯ রোগে দেশটিতে মারা গেছে ৮১,৫৮৯ জন এবং মৃত্যু হয়েছে ৩,৩১৮ জনের।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত