আপডেট :

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

মোট আক্রান্ত কত, তর্কে চিন ও আমেরিকা

মোট আক্রান্ত কত, তর্কে চিন ও আমেরিকা

প্রতীকী ছবি

আগের তুলনায় সংক্রমণের হার কমে গেলেও চিনে ফের নতুন করে ৩৫ জন করোনা-আক্রান্তের খোঁজ মিলেছে। তবে সব ক্ষেত্রেই বাইরে থেকে আসার জন্য উপসর্গ দেখা যাচ্ছে বলে দাবি প্রশাসনের। নতুন করে ৬ জন মারা গিয়েছেন হুবেই প্রদেশে। সব মিলে চিনে এখন মৃতের সংখ্যা ৩৩১৮। তবে এই সংখ্যা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গোয়েন্দা সূত্র উদ্ধৃত করে তিনি বলেছেন, কী করে বুঝব ওরা ঠিক তথ্য জানাচ্ছে? ওদের সংখ্যা অনেকটাই কম বলে মনে হচ্ছে।

চিনে করোনায় মৃত বা আক্রান্তের সঠিক সংখ্যা উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই প্রকাশ করা হচ্ছে না, নাম প্রকাশে অনিচ্ছুক তিন অফিসারকে উদ্ধৃত করে কাল এমন একটি প্রতিবেদন প্রকাশিত হয় মার্কিন একটি ওয়েবসাইটে। যে দাবি খারিজ করে আজ চিনা বিদেশ মন্ত্রকের  মুখপাত্র বলেছেন, কিছু মার্কিন আধিকারিক শুধু দায় চাপিয়ে দিতে চান। আমরা ওঁদের সঙ্গে তর্কে যেতে চাই না। কিন্তু ওঁরা যে ভাবে বারবার আমাদের সম্মানহানি করছেন, তাতে আমাদেরও সত্যিটা বলতে হবে।” ২ ফেব্রুয়ারি চিন থেকে আমেরিকা প্রবেশের সব রকম পথে নিষেধাজ্ঞা চাপিয়েছিল আমেরিকা। তার পরেও করোনা-মোকাবিলায় আমেরিকার এমন হাল কেন, সেই প্রসঙ্গ উল্লেখ করে চিনা মুখপাত্রের প্রশ্ন, তার পরের দু’মাস আমেরিকা কী করল, কেউ বলতে পারেন?

চিন-মার্কিন দ্বন্দ্বের মধ্যেই নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুয়োমো সতর্ক করছেন আমেরিকার বাকি শহরের গভর্নরদের। দ্রুত ব্যবস্থা নিন। তা না হলে নিউ ইয়র্কের মতো ভুগতে হবে সবাইকে, এই বার্তা দিয়ে কুয়োমোর আশঙ্কা, তাঁদের শহরে করোনার প্রকোপ যত দিনে শেষ হবে, তত দিনে ১৬ হাজার মানুষ করোনা অতিমারিতে মারা যেতে পারেন। করোনার সঙ্গে যুঝতে ট্রাম্প ২ লক্ষ কোটি ডলারের পরিকাঠামো তৈরি করার প্রস্তাব দিয়েছেন। কিছু দিন আগেও এমন বিপুল পরিমাণ অর্থ স্টিমুলাস প্যাকেজ হিসেবে ব্যবহারের জন্য প্রস্তাব পাশ করান তিনি। তার মধ্যেও ৬০ লক্ষের উপরে মানুষ কাজ হারাতে পারেন বলে আশঙ্কা। আমেরিকায় ২ লক্ষ ১৫ হাজারের বেশি মানুষ করোনার কবলে। গত ২৪ ঘণ্টায় ৮৮৪ জনের মৃত্যুর পরে মৃতের সংখ্যা ৫ হাজারের উপরে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ইউরোপে করোনায় যত মৃত্যু ঘটেছে, তার মধ্যে ৯৫ শতাংশ মানুষের বয়স ছিল ৬০-এর উপরে। তা সত্ত্বেও সংস্থার ইউরোপ শাখার প্রধান জানান, শুধু বয়স্করাই করোনার কোপে পড়ছেন, এমন ধারণা তথ্যগত ভাবে ঠিক নয়। ৫০-এর নীচে যাঁরা, তাঁদের ১০-১৫ শতাংশ এই ভাইরাসে সাধারণ থেকে গুরুতর ভাবে আক্রান্ত হচ্ছেন। ইউরোপীয় ইউনিয়নের প্রধান জানান, করোনার জেরে আর্থিক মন্দায় কাজ হারাতে পারেন লক্ষ লক্ষ মানুষ। আজ ব্রিটেনে কোভিড-১৯-এ মারা গিয়েছেন ৫৬৯ জনে। মোট আক্রান্ত সাড়ে ৩৩ হাজারের উপরে।

স্পেনে গত ২৪ ঘণ্টায় ৯৫০ জন প্রাণ হারিয়েছেন করোনায়। এক দিনে রেকর্ড মৃত্যুর জেরে সেখানে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে।
 


এলএবাংলাটাইমস/এম/এইচ/টি

শেয়ার করুন

পাঠকের মতামত