আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

মাস্ক ছাড়াই মাস্ক কারখানা পরিদর্শনে ট্রাম্প

মাস্ক ছাড়াই মাস্ক কারখানা পরিদর্শনে ট্রাম্প

করোনা প্রতিরোধে মুখঢাকা ব্যবহার না করেই মঙ্গলবার অ্যারিজোনায় একটি মেডিকেল মাস্ক কারখানা পরিদর্শনে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনা রোধে আমেরিকানরা যখন ভ্রমণ এড়িয়ে চলতে চেষ্টা করছেন, তখন নভেম্বরের নির্বাচনকে সামনে রেখে ওয়াশিংটনের বাইরে এক বিরল ভ্রমণে গেলেন এই রিপাবলিকান প্রেসিডেন্ট।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, মধ্য দুপুরে বিমান থেকে ট্রাম্প ফোনিক্সে নামেন। এরপর স্বাস্থ্যকর্মীদের জন্য এন৯৫ ফেইস মাস্ক প্রস্তুতকারক একটি কারখানায় যান তিনি।

সুরক্ষা উপকরণের ঘাটতির মধ্যে সপ্তাহ পাঁচেক আগে তড়িঘড়ি করে ফেইস মাস্ক উৎপাদনে যায় ওই কারখানাটি। পরিদর্শনের সময় তিনি নিরাপত্তা গগলস পরলেও ফেইস মাস্ক ব্যবহার করেননি।

কিন্তু মহামারী রুখতে যে কেবল গগলসই যথেষ্ট নয় সেকথা বরাবরই বলে আসছেন স্বাস্থ্যবিদরা। ট্রাম্পের সফরের সময় কারখানার সব কর্মীর মুখেই মাস্ক ছিল।

এমনকি কারখানার বিভিন্ন জায়গায় ‘মাস্ক ছাড়া এ এলাকায় প্রবেশ করা যাবে না’ লেখা নোটিশ বোর্ডও টাঙানো ছিল।

রয়টার্সের হিসাবমতে, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে ১২ লাখেরও বেশি মানুষ সংক্রমিত হয়েছে।

মারা গেছে অন্তত ৭০ হাজার মানুষ। সংক্রমণ ঠেকাতে ফেডারেল সরকার মার্কিনিদেরকে সেই এপ্রিলের শুরু থেকেই মাস্ক পরার নির্দেশনা দিয়ে আসছে।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত