আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

ইরাকে নতুন সরকার

ইরাকে নতুন সরকার

দীর্ঘ ছয় মাসের অচলাবস্থার পর অবশেষে ইরাকে গঠিত হলো নতুন সরকার। দেশটির পার্লামেন্ট বুধবার ইরাকের নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে মোস্তফা আল কাজেমিকে নিয়োগ দিয়েছে।

গত বছরের ৩০ নভেম্বর ইরাকে গণবিক্ষোভের মুখে পদত্যাগ করেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদি। গণবিক্ষোভের মধ্যেই চলতি বছরের ১ ফেব্রুয়ারি দুই মেয়াদে দেশটির যোগাযোগমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা মোহাম্মদ তৌফিক আলাউয়িকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি তার প্রার্থিতা প্রত্যাহার করায় ১৭ মার্চ নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পান আদনান আল-জুরফি। তিনিও মন্ত্রিসভা গঠন করতে ব্যর্থ হয়েছেন।

এরপর গত ৯ এপ্রিল মোস্তফা আল কাজেমিকে মন্ত্রিসভা গঠনের দায়িত্ব দেয়া হয়। রাজনৈতিক দলগুলোর সঙ্গে দফায় দফায় বৈঠকের পর তিনি সংসদে মন্ত্রীদের তালিকা পেশ করেন। আইনপ্রণেতাদের ভোটে স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, অর্থ এবং বিদ্যুৎ মন্ত্রণালয়ের জন্য প্রার্থী নির্বাচনে সক্ষম হয়েছেন তিনি। তবে তেল, পররাষ্ট্র, আইন, কৃষি ও বাণিজ্য মন্ত্রণালয়ের জন্য তার মনোনীত প্রার্থীরা আইনপ্রণেতাদের সমর্থন অর্জন করতে পারেননি। তাই আপাতত পূর্ণ মন্ত্রিসভা ছড়াই সরকার গঠন করতে হচ্ছে কাদিমিকে।

শপথ নিয়ে নতুন প্রধানমন্ত্রী মোস্তফা আল কাজেমি বলেছেন, করোনাভাইরাস মোকাবেলা এবং বিক্ষোভের সুরাহা করাই নতুন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ।

কাজেমি একসময় দেশটির গোয়েন্দা প্রধান ছিলেন। পেশাজীবনের শুরুতে সাংবাদিকতা করতেন তিনি। আল জাজিরা, গার্ডিয়ান।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত