আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

আসল কিম মারা গেছেন, প্রকাশ্যে এসেছিলেন নকল কিম!

আসল কিম মারা গেছেন, প্রকাশ্যে এসেছিলেন নকল কিম!

সকল গুজব উড়িয়ে দিয়ে গত শুক্রবার (১ মে) প্রায় ২০ দিন পর জনসম্মুখে এসেছিলেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। এর আগে বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে যে সংকটাপন্ন অবস্থায় আছেন কিম জং উন। আবার কিছু গণমাধ্যম দাবি করেছে যে মারা গেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ প্রেসিডেন্ট কিম জং উন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিমের সাম্প্রতিক ছবি পোস্ট করে অনেকেই দাবি করেছেন জনসম্মুখে আসা কিম আসল নয়। সেটি তার ডাবল বডি অর্থাৎ অবিকল কেউ।

সেখানে একটি ছবিতে কানের আকৃতি তুলনা করা হয়েছে। যেখানে স্পষ্ট পার্থক্য দেখা যাচ্ছে। তবে এর মধ্যে বেশির ভাগ কিমের ছবিই বেশ পুরনো।

কিমের ডাবল বডির বিষয়ে প্রথম টুইট করেন চিনা ব্লগার জেনিফার জেং। এক টুইট পোস্টে তিনি দাবি করেছেন, মে দিবসে যে কিম জন সম্মুখে এসেছেন তিনি আসল কিম নন। ওই টুইটে জেনিফার জেন বলেন,মে দিবসে যিনি প্রকাশ্যে এসেছেন তিনি কি আসল! ৪টি জিনিস দেখতে হবে- ১)দাঁত, ২)কান, ৩)চুল ও ৪)তার বোন।

এদিকে কিমকে নিয়ে সাধারণ মানুষের মধ্যেও তৈরি হয়েছে এমন প্রশ্ন। এ নিয়ে আরেকজন টুইটে লিখেছেন, আমার মনে হয় সে মারা গেছেন এবং তার অবিকল কাউকে সেখানে আনা হয়েছে।

কিমের সাম্প্রতিক ছবি দেখে সন্দেহ প্রকাশ করেছেন যুক্তরাজ্যের সাবেক এমপি লুইস মেনশ।এক টুইট বার্তায় তিনি বলেন, এটা ওই মানুষটি না। তবে আমি তর্কে যাবো না। তার দাঁতের আকার এবং ঠোঁটের উপরে কিউপিড বো সম্পূর্ণ আলাদা। ডেইলি স্টার।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত