আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

আমেরিকান গোয়েন্দা সংস্থার ১১ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত

আমেরিকান গোয়েন্দা সংস্থার ১১ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত

মার্কিন গোয়েন্দা সংস্থার ১১ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের নথির বরাত দিয়ে ইয়াহু নিউজ সম্প্রতি এ তথ্য জানিয়েছে।

এমন সময় এই বিষয়টি জানা গেলো যখন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের প্রেস সচিব এবং প্রেসিডেন্ট ট্রাম্পের কন্যা ইভাঙ্কার ব্যক্তিগত সহকারি করোনায় আক্রান্ত হয়েছে বলে সংবাদ প্রকাশিত হয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ইউএস সিক্রেট সার্ভিসের ১১ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন এবং আরও ৬০ জন কোয়ারেন্টাইনে রয়েছেন। করোনায় আক্রান্ত হওয়া কর্মকর্তারা হোয়াইট হাউজে কাজ করতেন কিনা কিংবা তারা প্রেসিডেন্ট ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের সংস্পর্শে গিয়েছিলেন কিনা তা জানা যায়নি।

অবশ্য ট্রাম্প ও পেন্সের নিয়মিত করোনা পরীক্ষা চলছে। তাদের কারোই কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ আসেনি।

ইউএস সিক্রেট সার্ভিসের মুখপাত্র জাস্টিন হুইলান জানিয়েছেন, সংস্থাটি সেন্টারর্স ফর ডিজিজ কন্ট্রোলের দেওয়া গাইড লাইন মেনে চলছে।

তিনি বলেন, ‘আমাদের কর্মীদের স্বাস্থ্যগত তথ্য সুরক্ষায় ও নিরাপত্তা কার্যক্রমের জন্য সিক্রেট সার্ভিস তার কোভিড-১৯ এ আক্রান্ত কর্মীদের সংখ্যা প্রকাশ করছে না কিংবা এর কত জন কর্মী কোয়ারেন্টাইনে ছিল বা আছে সে তথ্যও প্রকাশ করছে না।’

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত