আপডেট :

        সান্তা বারবারা হাফ ম্যারাথনে অসুস্থ হয়ে হাসপাতালে অন্তত ১৯ দৌড়বিদ

        পরীক্ষায় মিলছে নতুন বিষাক্ত রাসায়নিক, নিরাপদ গাঁজা নিশ্চিত করতে হিমশিম ক্যালিফোর্নিয়া

        লস এঞ্জেলেস কাউন্টির নির্বাচিত নির্বাহী পদে প্রার্থী হতে কাগজ জমা দিলেন লিন্ডসে হরভাথ

        ক্যালিফোর্নিয়ায় চিকিৎসা গবেষণায় ৮৪০ কোটি ডলারের বন্ড অনুমোদন করলেন ভোটাররা

        লস এঞ্জেলেস বিমানবন্দরে মাঝআকাশে সংঘর্ষের মুখে এয়ার ফ্রান্স ও আমেরিকান এয়ারলাইনসের উড়োজাহাজ

        যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ‘ইরানিয়ান কিং অব ইনস্টাগ্রাম’, দীর্ঘ অপরাধের ইতিহাস সামনে আনল আইসিই

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কংগ্রেসনাল নির্বাচনে জয়ী কেন ক্যালভার্ট

        ক্যালিফোর্নিয়ায় ধনকুবেরদের ওপর বিশেষ কর বাতিল, অর্থনীতি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় ভোটারদের ‘না’

        ট্রাম্পের নির্দেশে অভিবাসন সংস্কারে ডেমোক্র্যাটদের সঙ্গে আলোচনায় বসছেন হোমল্যান্ড সিকিউরিটি প্রধান

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচনে কারেন বাসের বিরুদ্ধে গেলেন একসময়ের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্ররা

        দেশে ফেরার প্রস্তুতি, শেখ হাসিনার পক্ষে নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন

        ডানা হোয়াইটকে নতুন মুখপাত্র করার প্রস্তাব ফিরিয়ে নিলেন ট্রাম্প, বললেন ছিল নিছক মজা

        ৫০ বছরের ইতিহাসের ইতি, ২০২৭ সালে স্থায়ীভাবে বন্ধ হচ্ছে ক্যালিফোর্নিয়ার জনপ্রিয় বিনোদন পার্ক

        অভিবাসীদের ব্যাপক বহিষ্কার নিয়ে অবস্থান নরম করছেন ট্রাম্প, ডেমোক্র্যাটদের সঙ্গে আলোচনার ইঙ্গিত

        নিউইয়র্কে পাঁচতলার জানালা থেকে পড়ে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ ত্যু

        হার্ভার্ড-এমআইটির শিক্ষার্থী থেকে মেয়র, কে এই নিথিয়া রামন

        কয়েক দশক ধরে গ্যাং সহিংসতা কমাতে কাজ, এবার হ ত্যা ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার

        সমুদ্রগর্ভে হারানোর ঝুঁকিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার রেলপথ, রক্ষায় বড় উদ্যোগ

        ট্রাম্পের ২৫০ ফুট বিজয়স্তম্ভ নির্মাণে সাময়িক নিষেধাজ্ঞা দিলেন মার্কিন বিচারক

        নিজের সাজানো ওভাল অফিসের পরিবর্তন ঠেকাতে নির্বাহী আদেশে সই ট্রাম্পের

করোনা মোকাবিলায় ট্রাম্পের দুর্বল পদক্ষেপে এত বিপর্যয়: ওবামা

করোনা মোকাবিলায় ট্রাম্পের দুর্বল পদক্ষেপে এত বিপর্যয়: ওবামা

করোনাভাইরাস মহামারিতে বিপর্যস্ত বিশ্ব। সবচেয়ে বেশি আক্রান্ত ও প্রাণহানির শিকার হয়েছে যুক্তরাষ্ট্র। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মুখ খুললেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। করোনা মোকাবেলায় ট্রাম্প প্রশাসনের গৃহীত পদক্ষেপকে ‘বিশৃঙ্খলাজনিত চরম বিপর্যয়’ বলে মন্তব্য করেছেন তিনি। শুক্রবার রাতে নিজের আমলের কর্মকর্তা-কর্মচারী ও নির্বাচনী কর্মীদের এক সম্মেলনে এ মন্তব্য করেন ওবামা।

করোনা মহামারি আকারে দেখা দেওয়ার পর প্রেসিডেন্ট  ট্রাম্প চিকিৎসা ব্যবস্থা নিয়ে ওবামা প্রশাসনের সমালোচনা করলেও নোবেলজয়ী প্রেসিডেন্ট এতদিন চুপ ছিলেন। তবে শুক্রবার ‘ওবামা অ্যালামনাই অ্যাসোসিয়েশনে’র ৩ হাজার সদস্যের সঙ্গে আয়োজিত কনফারেন্সে ট্রাম্পের সমালোচনার জবাব দেন তিনি। এই অ্যাসোসিয়েশনের সদস্যরা ওবামার নির্বাচনী কাজ করেছেন।

ওবামা বলেন, 'মহামারি মোকাবিলায় বর্তমান প্রশাসনের গৃহীত দুর্বল পদক্ষেপের চরম বিশৃঙ্খলার ফল দেখছি আমরা। ওবামা বলেন, বর্তমান প্রশাসনের বর্ণবাদী আচরণের কারণে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমানো যাচ্ছে না।'

আগামী নভেম্বরের নির্বাচনে সবাইকে এক হয়ে ট্রাম্পের বিরুদ্ধে কাজ করার আহ্বান জানিয়ে এ সময় ওবামা ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন যেন জিততে পারেন, সেই চেষ্টা করতে বলেন। ওবামা বলেন, 'যতটা সময় পারা যায়, আমি বাইডেনের হয়ে প্রচারে নামতে যাচ্ছি। আমাদের ভালো একটি সরকার গড়তে হবে।'

তিনি আরও বলেন, আসন্ন নির্বাচন সবদিক থেকে গুরুত্বপূর্ণ। কারণ এ লড়াই কোনো একক ব্যক্তি বা দলের বিরুদ্ধে লড়াই নয়। এ লড়াই ট্রাম্প প্রশাসনের স্বার্থপরতা, অন্যকে শত্রু ভাবা, বর্ণবাদী আচরণ ও দেশের জনগণকে বিভক্ত করে ফেলার বিরুদ্ধে লড়াই। ট্রাম্প প্রশাসনের এসব কুশিক্ষার ভয়াবহ প্রভাবের বিরুদ্ধে জনগণকে দীর্ঘমেয়াদে লড়াই করতে হবে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে করোনায় এ পর্যন্ত ৭৭ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। আক্রান্ত হয়েছেন ১২ লাখের বেশি মানুষ। মার্চের শুরুতে দেশটি কড়াকড়ি লকডাউনের ঘোষণা দিলেও তা এখন শিথিল করেছে। বিশ্লেষকরা বলছেন, সামনের নির্বাচনে জিততে অর্থনীতি সচল রাখতে চান ট্রাম্প। আর তাই লকডাউন উঠিয়ে নিচ্ছেন।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত