আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

সান বার্নার্ডিনো কাউন্টিতে ফেস মাস্ক ব্যবহারে শিথিলতা

সান বার্নার্ডিনো কাউন্টিতে ফেস মাস্ক ব্যবহারে শিথিলতা

সান বার্নার্ডিনো কাউন্টিতে ফেস মাস্ক ব্যবহারের নির্দেশনা শিথিল করা হয়েছে। কাউন্টির জনস্বাস্থ্য বিভাগ গত শুক্রবার, ৮ই মে তারিখে একটি নতুন নির্দেশিকা জারি করে যার মাধ্যমে ২৩শে এপ্রিল জারি করা কোভিড-১৯ সম্পর্কিত তাদের পূর্ববর্তী কিছু নির্দেশনা প্রত্যাহার করা হয়। এই নতুন আদেশের আওতায় কাউন্টির জনগন ফেস মাস্ক এর ব্যবহার সীমিত করতে পারবেন, কিন্তু নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রাখার এবং জনসংযোগ ও সমাবেশ এর এড়িয়ে চলার ক্ষেত্রে পূর্বের নির্দেশনাসমূহ বহাল রয়েছে। 

নতুন এই নির্দেশনাটি সান বার্নার্ডিনো কাউন্টির ইমার্জেন্সি সার্ভিসেস অফিসের পরিচালক গ্যারি ম্যাকব্রাইড এবং কাউন্টি কাউন্সেল মিশেল ডি ব্লেকমোরের অধীনে, কাউন্টির ভারপ্রাপ্ত জনস্বাস্থ্য কর্মকর্তা ডঃ এরিন গুস্তাফসন দ্বারা ঘোষণা করা হয়। এতে একথাও স্পষ্টভাবে উল্লেখ করা হয় যে, কোভিড-১৯ মহামারীকালে জননিরাপত্তার স্বার্থে অফিস কর্তৃক ১০ ই মার্চ এবং ৮ ই মে তারিখে করা ইস্যু পূর্ববর্তী আদেশগুলি লঙ্ঘন করা যাবে না।

গভর্নর গেভিন নিউসম এর নেয়া এল এ রিকভারি রোডম্যাপ পরিকল্পনার সাথে একাত্মতা ঘোষনা করে  কাউন্টি শুক্রবার থেকে কিছু ব্যবসা প্রতিষ্ঠান পুনরায় চালু করারও অনুমতি দেয়। ফোর্থ ডিসট্রিক্ট (Chino, Chino Hills, Montclair, Ontario) -এর বোর্ড অফ সুপারভাইজার -এর চেয়ারম্যান কর্ট হাগম্যান কাউন্টির সকল নাগরিককে সামাজিক দূরত্ব নিশ্চিত করার মাধ্যমে কোভিড-১৯ এর বিস্তার রোধ করে ব্যবসায়গুলি পুনরায় সচল করার প্রক্রিয়ায় সাহায্য করার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য যে, সান বার্নার্ডিনো কাউন্টির জনস্বাস্থ্য বিভাগ এর দেয়া তথ্য মতে এখন পর্যন্ত কাউন্টিতে কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা প্রায় ২,৬৯৯, যার মধ্যে ৬৭ জন নতুন করে সনাক্ত হয়েছেন এবং এদের মধ্যে নতুন ৩ জন সহ মোট মৃত্যু হয়েছে ১১১ জনের।

এলএবাংলাটাইমস/এসএস/আই

শেয়ার করুন

পাঠকের মতামত