আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

হোয়াইট হাউসে করোনা ছড়িয়ে পড়ার আশংকা নেই: ট্রাম্প

হোয়াইট হাউসে করোনা ছড়িয়ে পড়ার আশংকা নেই: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে করোনা ছড়িয়ে পড়ার সম্ভাব্য আশংকা উড়িয়ে দিয়েছেন। তবে ট্রাম্প বলেছেন, তিনি সম্ভবত ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের সাথে সীমিত যোগাযোগ রাখবেন। হোয়াইট হাউসের রোজ গার্ডেনে মাস্ক পরা সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে সোমবার তিনি এসব কথা বলেন।

ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের প্রেস সেক্রেটারি করোনায় আক্রান্ত হওয়ার পর তিনিও কোয়ারেনটিনে আছেন বলে মার্কিন সংবাদ মাধ্যম জানিয়েছে। কিন্তু ট্রাম্প এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি।

তবে পেন্সের মুখপাত্র সংবাদ মাধ্যমের এ খবর অস্বীকার করে বলেছে, পেন্স কোয়ারেনটিনে নেই। ট্রাম্পকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি পেন্সের সাথে যোগাযোগ সীমিত রাখার কথা বিবেচনা করছেন বলে জানান।

এদিকে করোনা মোকাবেলায় গঠিত টাস্ক ফোর্সের তিন সদস্য সংক্রমণ রোগ বিশেষজ্ঞ এন্থনি ফুসি, সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন এর পরিচালক রবার্ট রেডফিল্ড এবং ফুড এন্ড ড্রাগ প্রশাসনের প্রধান স্টিফেন হান কোয়ারেনটিনে রয়েছেন। এ প্রেক্ষিতে হোয়াইট হাউসে করোনা ছড়িয়ে পড়ার আশংকা নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প তা নাকচ করে দেন।

তিনি বলেন, আমরা আমাদের দেশকে সক্রিয় রাখতে চাই। ফলে হোয়াইট হাউসে অনেক লোক আসছে- যাচ্ছে। এদের অধিকাংশই পরীক্ষিত।

তিনি বলেন, প্রেসিডেন্টের কার্যালয়ে যারাই আসছে তাদেরই পরীক্ষা করানো হচ্ছে। তাই আমি কোন ঝুঁকি মনে করছি না। এদিকে নভেম্বরের নির্বাচনকে সামনে রেখে ট্রাম্প দেশের অর্থনীতি সচল করতে মরিয়া হয়ে উঠেছেন। তিনি বলেন, দেশ পুনরায় সচল করা জরুরি। জনগণ চায় দেশ খুলে দেয়া হোক। কারণ লকডাউনেও তারা মরছে।

এদিকে হোয়াইট হাউসের ওয়েস্ট উইং এ প্রেসিডেন্ট ও তার ঘনিষ্ঠ উপদেষ্টাদের কার্যালয়, প্রেস ব্রিফিং রুম এবং হোয়াইট হাউসের করোসপন্ডেন্টদের ডেস্ক রয়েছে যেখানে খুব কাছাকাছি বসে সকলে কাজ করে।

এ প্রেক্ষিতে প্রেসিডেন্টের সিনিয়র অর্থনৈতিক উপদেষ্টা কেভিন হাসেট সিবিএসকে বলেন, সেখানে কাজে যাওয়াটা ভয়ের। সিএনএনকে তিনি বলেন, বিশ্বের যতো পরীক্ষা নিরীক্ষা আর পৃথিবী সেরা মেডিক্যাল টিম থাকুক ওয়েস্ট উইংয়ে কাজে যাওয়ার চেয়ে আমি আমার ঘরেই নিরাপদ থাকবো। কারণ ওয়েস্ট উইং ঘিঞ্জি জায়গা।

এদিকে সোমবার ওয়েস্ট উইংয়ে সকলের মাস্ক পরা বাধ্যতামূলক করে মেমো ইস্যু করা হয়েছে। অথচ ৭৩ বছর বয়সী ট্রাম্পকেই মাস্ক পরতে দেখা যায় না।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত