আপডেট :

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

        হারিকেন লালার তাণ্ডবে হাওয়াইয়ে শতাধিক বাড়ি ভেসে গেছে

        দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের

        আদিবাসী সংরক্ষিত এলাকায় সীমান্ত দেয়াল: ট্রাম্প প্রশাসনের পক্ষে আদালতের রায়

        ৫ ফ্রিওয়েতে ৮ লাখ ডলারের কোকেন জব্দ, গ্রেপ্তার চালক

জাপানের ওসাকায় করোনায় নতুন আক্রান্ত নেই

জাপানের ওসাকায় করোনায় নতুন আক্রান্ত নেই

জাপানের তৃতীয় বৃহত্তম শহরে রোববার করোনাভাইরাসে নতুন কোনো রোগী শনাক্ত হয়নি। ৯ মার্চের পর এই শহরে প্রথমবার আক্রান্তের হার শূন্য।

ওসাকার প্রশাসনিক সরকার জানিয়েছে, শহরে এখন পর্যন্ত ১ হাজার ৭৭০ জন আক্রান্ত হয়েছে করোনায়।

রাজধানী টোকিওতে রোববার নতুন ৫ জন কোভিড-১৯ রোগী পাওয়া গেছে। ৭ এপ্রিল জরুরি অবস্থা ঘোষণার পর এটাই সবচেয়ে কম আক্রান্ত। টোকিওতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৫০ জন।

স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গোটা জাপানে রোববার নতুন করে ২৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ৫ জনের।

জাপানে এখন পর্যন্ত মোট আক্রান্ত ১৬ হাজার ৮৪৪ জন। কোভিড-১৯ রোগে মৃত্যু হয়েছে ৭৬২ জনের।

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে আসায় ৪৭ জেলার ৩৯টি থেকে জরুরি অবস্থা প্রত্যাহার করে নেয় জাপান সরকার। টোকিও ও ওসাকাসহ ৮টি জেলার জরুরি অবস্থা তোলার ব্যাপারে আগামী ২১ মে সিদ্ধান্ত জানাবে তারা।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত