আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে আরও ৫২৪ ভোটকেন্দ্র চালু, আগাম ভোটগ্রহণ অব্যাহত

        ক্যালিফোর্নিয়ার গভর্নর দৌড়ে এগিয়ে তিন প্রার্থী, শীর্ষে বেসেরা

        শিল্পীদের সরে দাঁড়ানোয় ক্ষুব্ধ ট্রাম্প, নিজেই অনুষ্ঠানে ভাষণ দেওয়ার ইঙ্গিত

        ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাসচালকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যার মামলা

        সমুদ্রতলের ড্রোন প্রযুক্তি তৈরি করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া

        ট্রাম্পের স্বাস্থ্য ‘চমৎকার’, তবে ওজন কমানো ও বেশি ব্যায়ামের পরামর্শ

        রেকর্ড ১.২৫ ট্রিলিয়ন ডলার ক্রেডিট কার্ড ঋণে জর্জরিত মার্কিনরা, বাড়ছে বকেয়া বিল

        ইউসিএলএ ক্যাম্পাসে ছাত্রীদের ওপর ধারাবাহিক হামলা, সন্দেহভাজন গ্রেপ্তার

        ইরান ইস্যুতে ট্রাম্পের বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত নয়, অনিশ্চয়তায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ

        কেনেডি সেন্টার থেকে ট্রাম্পের নাম সরানোর নির্দেশ মার্কিন আদালতের

        ভার্জিনিয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনা: নিহত ৫, আহত অর্ধশতাধিক; চালকের পরিচয় প্রকাশ

        স্বাধীনতার ২৫০ বছর উদযাপনের মেলা থেকে সরে দাঁড়ালেন একাধিক শিল্পী

        ট্রাম্পের তহবিলে ক্যালিফোর্নিয়ার ১০০% করের হুমকি

        কোভিড ত্রাণ ঋণ জালিয়াতিতে ৪০ লাখ ডলারের বেশি আত্মসাৎ, কারাদণ্ড

        রিভারসাইড কাউন্টিতে স্কাইডাইভিং দুর্ঘটনায় নিহত ১, আহত ১

        যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি খুব কাছাকাছি, তবে এখনো চূড়ান্ত নয়: জেডি ভ্যান্স

        নিউইয়র্কে ইরানি ভিন্নমতাবলম্বীকে হত্যাচেষ্টার মামলায় মার্কিন নাগরিকের ১০ বছরের সাজা

        ট্রাম্পের ছবি দিয়ে ২৫০ ডলারের নতুন নোট আনার প্রস্তুতি

        বিশ্বকাপ ঘিরে বড় নিরাপত্তা প্রস্তুতিতে লস এঞ্জেলেস পুলিশ

        ক্যালিফোর্নিয়ায় রাসায়নিক ট্যাংক আতঙ্ক কাটল, প্রত্যাহার সব সরিয়ে নেওয়ার নির্দেশ

দুর্নীতির মামলায় কাঠগড়ায় ইসরায়েলি প্রধানমন্ত্রী

দুর্নীতির মামলায় কাঠগড়ায় ইসরায়েলি প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কয়েক দিনের মাথাতেই দুর্নীতির অভিযোগে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হলো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে। দেশটির ইতিহাসে ক্ষমতায় থাকাকালে নেতানিয়াহুই প্রথম প্রধানমন্ত্রী যাকে রোববার  ফৌজদারি মামলায় শুনানির জন্য আদালতে হাজির হতে হলো।

মাত্র এক সপ্তাহ আগেই পঞ্চমবারের মতো ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নেতানিয়াহু। গত বছর নভেম্বরে তার বিরুদ্ধে ঘুষ, জালিয়াতি ও বিশ্বাস ভঙ্গের অভিযোগ আনা হয়। অবশ্য তিনি সব অভিযোগই অস্বীকার করেছেন।

রোববার আদালতে হাজির হয়ে নেতানিয়াহু দাবি করেন, তাকে যে কোনো পন্থায় ক্ষমতা থেকে উৎখাতের জন্য এসব মামলা দায়ের করা হয়েছিল।

জেরুজালেম জেলা আদালতে প্রবেশের আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘আমি এখানে স্পষ্ট জবাব দিতে এবং আমার মাথা সমুন্নত রাখতে এসেছি।’

তিনি বলেন,‘আপনি যখন আমাকে সরাতে চাইবেন, সঠিক পথ থেকে এক জন শক্তিশালী প্রধানমন্ত্রীকে সরাতে চাইবেন, তখন সবকিছুই সম্ভব।’

আধা ঘণ্টা শুনানির পর আদালত জানান মামলার পরবর্তী শুনানি ১৯ জুলাই অনুষ্ঠিত হবে। আদালত নেতানিয়াহুকে ব্যক্তিগত হাজিরা থেকেও অব্যাহতি দেন।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত